এক্সপ্লোর

মিষ্টিমুখ করে ঝগড়া মেটালেন মিয়াদাঁদ-আফ্রিদি

করাচি: সন্ধি হয়েছিল আগেই, এবার মধুরেণ সমাপয়েত হল। আক্ষরিক অর্থেই। পরস্পরকে মিষ্টিমুখ করিয়ে গত কয়েকদিন ধরে চলা ঝগড়া মিটিয়ে নিলেন জাভেদ মিয়াদাঁদ ও শাহিদ আফ্রিদি। সম্প্রতি আফ্রিদির সঙ্গে মিয়াদাঁদের ঝগড়া চরম আকার ধারণ করেছিল। টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে বিদায় নেওয়া আফ্রিদি সম্মানজনকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন। এ জন্য তিনি একটি ফেয়ারওয়েল ম্যাচের জন্য পাক ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানান। কিন্তু এ ব্যাপারে পাক দলের প্রাক্তন কোচ মিয়াদাঁদ বলেন, পয়সার লোভেই এই ম্যাচের দাবি জানিয়েছেন আফ্রিদি। শুধু তাই নয়, আফ্রিদির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ তোলেন মিঁয়াদাদ। তিনি বলেন, আফ্রিদিকে নিজের মেয়ের নামে শপথ নিয়ে বলেছিলেন যে, তিনি ফিক্সিংয়ে যুক্ত নন। এর জবাবে মিঁয়াদাদকে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আফ্রিদি। কিন্তু মিয়াদাঁদের আত্মীয় দাউদ ইব্রাহিম আসরে নামার পরেই পরিস্থিতি বদলে যায়। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলার চক্রী দাউদ আফ্রিদিকে ফোন করে হুমকি দেয়। এরপরেই মিয়াদাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন আফ্রিদি। তিনি বলেন, ‘জাভেদ ভাইয়ের কথায় আমি ও আমার পরিবার দুঃখ পেয়েছিলাম৷ তবে, উত্তরে আমি যা বলেছি, তাতেও দুঃখ পেয়েছেন তিনি৷ সেজন্য আমি ক্ষমাপ্রার্থী৷’ মিয়াদাঁদও সুর নরম করেন। তিনি বলেন, ‘উত্তেজিত হয়ে অনেক কিছু বলে ফেলেছিলাম৷ এমন অনেক কথা বলেছিলাম, যেটা একেবারেই উচিত হয়নি৷ আমি আমার মন্তব্য ফেরত নিচ্ছি৷’ আফ্রিদি ও মিয়াদাঁদের ঝামেলা মিটে গেল। কিন্তু যে প্রশ্নের উত্তর মিলল না তা হল, নিজেদের ইচ্ছায় এই দুই ক্রিকেটার কি হাত মেলালেন, না কি এর পিছনে রয়েছে দাউদ?

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget