এক্সপ্লোর

Ranji Trophy 2021-22: নির্বাসন অধ্যায় ভুলে আজ কি রঞ্জির ২২ গজে ফিরছেন শ্রীসন্থ?

Ranji Trophy 2021-22: আজ মেঘালয়ের বিরুদ্ধে নিজেদের রঞ্জি অভিযান শুরু করতে চলেছে কেরল। সচিন বেবির নেতৃত্বাধীন কেরল একাদশে কি দেখতে পাওয়া যাবে শ্রীসন্থকে?

রাজকােট: নির্বাসন অধ্যায় অতীত। রঞ্জিতে রাজ্য দল কেরলের স্কোয়াডে ঢুকে পড়েছিলেন আগেই। এবার কি প্রথম একাদশেও ঢুকে পড়বেন? আজ মেঘালয়ের বিরুদ্ধে নিজেদের রঞ্জি অভিযান শুরু করতে চলেছে কেরল। সচিন বেবির নেতৃত্বাধীন কেরল একাদশে কি দেখতে পাওয়া যাবে শ্রীসন্থকে? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রায় বছর খানেক আগে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে শেষ খেলেছিলেন। মনে করা হচ্ছে যে মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে নিজেকে আরও একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন ৩৯ বছরের এই ডানহাতি স্পিডস্টার।

কোচবিহার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ১৬ বছরের তরুণ টম অ্যাপেলকেও দেখা যেত পারে প্রথম একাদশে। শ্রীসন্থ যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তখন টমের মাত্র ৩ বছর বয়স। যা সম্ভাবনা তাতে মনে করা হচ্ছে যে শ্রীসন্থের সঙ্গে বোলিংয়ে ওপেনিং জুটি হিসেবে দেখা যেত পারে তাঁকে। 

উল্লেখ্য, ২০১৩ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় শ্রীসন্ত ও তাঁর দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চবন স্পট-ফিক্সিং করেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়া মুম্বইয়ে গ্রেফতার হন বিন্দু দারা সিংহ ও চেন্নাই সুপার কিংসর অন্যতম শীর্ষকর্তা গুরুনাথ ময়াপ্পান। ২০১৫ সালে অবশ্য শ্রীসন্তকে রেহাই দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। যদিও তার আগেই এই পেসারকে আজীবন নির্বাসিত করার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। ২০১৮ সালে সেই সিদ্ধান্ত বাতিল করার কথা ঘোষণা করে কেরল হাইকোর্ট। গত বছর আবার সেই রায় বাতিল করে বিসিসিআই-এর পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে শাস্তি কমাতে বলে আদালত। এরপরেই আজীবন নির্বাসনের বদলে সাত বছর নির্বাসনের কথা ঘোষণা করে বিসিসিআই। ২০১৩ সালের মে মাসের পরে আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি শ্রীসন্ত। ফলে এতদিন পরে তাঁর পক্ষে আর রঞ্জি ট্রফি খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় ছিল।

 

 

সেরা শিরোনাম

Ryan Rickelton: প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
প্ল্যাকার্ডে লেখা 'তোমার মা কি সিঙ্গল?', কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
IND vs NZ: চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
চতুর্থ টি-টোয়েন্টি হেরে বোলারদেরই দায়ী করলেন শ্রেয়স, কী বলছেন ভারত অধিনায়ক?
Rashid Khan-Azmatullah Omarzai: আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
Mandhana on Dhoni: মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি

ভিডিও

Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা
যুক্তি তক্কো পর্ব ২ : পুজো নিয়েই প্রতারণায়, জালে প্রাক্তন মন্ত্রী, সামনে আসবে পুরনো পাপ? যন্ত্র এবং যন্ত্রী?
BJP News: বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন BJP বিধায়ক মানব গুহর
যুক্তি তক্কো পর্ব ১ : এদিকে যখন মৃত্যুমিছিল, ওদিকে ভাঙছে বইয়ের স্টল, অভূতপূর্ব টানাপোড়েনের পেছনে শুধুই ‘কর্মফল‘?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget