এক্সপ্লোর

ফলো অন করতে নেমে দিনের শেষে শ্রীলঙ্কা ১৯/১, ৩৩৩ রানে এগিয়ে ভারত

ক্যান্ডি: ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্ট যে পঞ্চম দিনে গড়াবে না, সেটা দ্বিতীয় দিনেই স্পষ্ট। বিরাট কোনও অঘটন না ঘটলে, আগামীকাল তৃতীয় দিনেই ম্যাচ জিতে যেতে পারে ভারত। সেইসঙ্গে প্রথমবার বিদেশের মাটিতে বিপক্ষকে হোয়াইটওয়াশ করবে ভারত। কৌতূহল এখন একটাই, দ্বিতীয় টেস্টের মতো এই টেস্টেও কি ভারত ইনিংসে জিতবে? উত্তর পাওয়া যাবে আগামীকাল। গতকালের ৬ উইকেটে ৩২৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। স্কোরবোর্ডে ১০ রান যোগ হওয়ার পরই আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা (১৬)। আজ মাত্র ৩ রান করেন ঋদ্ধি। তবে কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া ভারতীয় ইনিংসের হাল ধরেন। কুলদীপ সাবধানী ও ধৈর্য্যশীল ইনিংস খেলেন। হার্দিক-কুলদীপ জুটিতে ৬২-র বেশি রান যোগ হয়। এরপর সান্দাকানের বলে ২৬ রান করে আউট হন কুলদীপ। ৪০১ রানে ভারতের অষ্টম উইকেটের পতন হয়। কুলদীপ আউট হওয়ার পর হাফসেঞ্চুরি পূর্ণ করে নেন হার্দিক। এরপরেই বিধ্বংসী মেজাজে দেখা যায় তাঁকে। দ্রুত শতরান পূর্ণ করেন। একদিনের ম্যাচের মেজাজে ব্যাটিং করে টেস্টে নিজের প্রথম শতরান করেন হার্দিক। তাঁর ৮৬ বলে শতরানের সুবাদে বড় রান করে ভারত। আজ মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৯ উইকেটে ৪৮৭। এরপর আর রান করতে পারেননি হার্দিক। মধ্যাহ্নভোজের বিরতির পর তৃতীয় বলে ১০৮ রানে আউট হলেন তিনি। সান্দাকানের বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে আউট হন এই অলরাউন্ডার। উমেশ যাদব ৩ রানে অপরাজিত থাকেন। সেইসঙ্গে ভারত ৪৮৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের বড় রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব, অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন  ও বাংলার পেসার মহম্মদ শামির দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কুলদীপ ৪০ রানে চারটি, অশ্বিন ২২ রানে দুটি এবং শামি ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন। হার্দিক একটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ৩৫২ রানে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে ফলো অন করায় ভারত। দিনের শেষে শ্রীলঙ্কার রান এক উইকেটে ১৯। উপুল থরঙ্গাকে (৭) বোল্ড করেছেন উমেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget