এক্সপ্লোর

ধর্মশালায় ভারতকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা

ধর্মশালা: সিরিজের প্রথম একদিনের ম্যাচে একপেশে খেলায় ভারতকে সাত উইকেটে হারিয়ে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা। জয়ের নায়ক পেসার সুরঙ্গা লাকমল। তিনি মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। স্বল্প রান তাড়া করতে নেমে ৪৯ রান করেন উপুল থরঙ্গা। আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.২ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় ভারত। লড়াই করেন একা মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৬৫ রান করেন। ধোনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ধোনি ছাড়া দু'অঙ্কের রান করেন শুধু হার্দিক পাণ্ড্য (১০) ও কুলদীপ যাদব (১৯)। মাত্র ২০.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৫ ও নিরোশন ডিকওয়েলা ২৬ রানে অপরাজিত থাকেন। আজ শুরু থেকেই শ্রীলঙ্কার দাপট দেখা যায়। দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে শিখর ধবনকে (০) এলবিডব্লু করে দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। পঞ্চম ওভারের প্রথম বলেই এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে (২) ফেরান সুরঙ্গা লাকমল। নবম ওভারে লাকমলেরই শিকার হন দীনেশ কার্তিক (০)। ১৩-তম ওভারে মণীশ পাণ্ডেকে (২) আউট করেন লাকমল। ১৪-তম ওভারে শ্রেয়াস আয়ারকে (৯) বোল্ড করে দেন নুয়ান প্রদীপ। তিনিই হার্দিককে ফেরান। ভুবনেশ্বরকে ফেরান লাকমল। কুলদীপকে আউট করেন আকিলা ধনঞ্জয়। জসপ্রীত বুমরাহকে ফেরান সচিত পথিরানা। থিসারা পেরেরার বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ধোনি। টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাস নিয়েই একদিনের সিরিজ খেলতে নামে ভারতীয় দল। বিরাটরা এর আগে টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন। এই সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে টপকে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে যেত। সেই লক্ষ্যেই আজ মাঠে নামেন রোহিতরা। কিন্তু সিরিজের শুরুটা হল ঠিক উল্টো। ২৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় দল কত রান করতে পারবে, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য ধোনির লড়াইয়ের সুবাদে ১০০ রান টপকাতে পারে ভারত। যদিও তাতে শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England: জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
জোড়া সিরিজ হারের লজ্জা, বিপর্যয়ের কারণ খুঁজতে কোচ-অধিনায়কের সঙ্গে বৈঠকে বসবেন BCCI কর্তারা
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
FIFA World Cup 2026: আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?
আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?
Narendra Modi: পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget