এক্সপ্লোর

জঙ্গি হামলার হুঁশিয়ারি, পাকিস্তান সফরে দল পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে শ্রীলঙ্কা

চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার।

কলম্বো: ১০ জন ক্রিকেটার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতর জঙ্গি হামলার হুঁশিয়ারির কথা জানানোর পর পাকিস্তান সফরই অনিশ্চিত হয়ে পড়ল। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সফরের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাতীয় দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের আগে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়ে শ্রীলঙ্কা সরকারের সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। প্রধানমন্ত্রীর দফতর থেকে সতর্কবার্তা পেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। টেলিযোগাযোগ মন্ত্রক, বিদেশি কর্মসংস্থান মন্ত্রক ও ক্রীড়ামন্ত্রক প্রধানমন্ত্রীর দফতরে এই সতর্কবার্তা পাঠিয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, পাকিস্তান সফরে জাতীয় দলের উপর হামলার আশঙ্কা রয়েছে। সেই কারণে পাকিস্তান সফরে যাওয়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেটকে অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেও বলা হয়েছে।’ পাকিস্তান সফরে তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। তবে এই সফর এখন অনিশ্চিত। লসিথ মালিঙ্গারা পাকিস্তান সফরে না যাওয়ার কথা জানানোর পর পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী অভিযোগ করেছিলেন, ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারদের জানানো হয়, পাকিস্তান সফরে গেলে আইপিএল-এ জায়গা হবে না। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো সেই অভিযোগ খারিজ করে দেন। এবার শ্রীলঙ্কা সরকারই পাকিস্তানে জঙ্গি হামলার সতর্কতা জারি করায় বিষয়টি ঘোরাল হয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
Humayun Kabir: মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Spain Football Team: ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
IND vs AFG: গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget