এক্সপ্লোর

লকডাউনের অবসরে দাড়ি রাখতে চান স্মিথ, স্ত্রীকে জানালেন ইচ্ছের কথা

রবিবার অর্থাৎ ২৯ মার্চ নেতৃত্ব দেওয়ার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে স্মিথের। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডে জড়়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্মিথ। সেই সঙ্গে দু বছর দেশকে নেতৃত্ব দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিডনি: শুধু ভারত নয়, করোনার প্রভাবে গোটা বিশ্বই কার্যত অবরুদ্ধ। বিশ্বের একাধিক দেশে চলছে লকডাউন। পিছিয়ে গিয়েছে অলিম্পিক্স। স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও তাই আপাতত স্বেচ্ছায় ঘরবন্দি হয়েই সময় কাটাচ্ছেন। আর আইসোলেশনে এমন একটা স্টাইল স্টেটমেন্ট দিতে চাইছেন, যেটা আগে কখনও করেননি। দাড়ি রাখতে চাইছেন স্মিথ। স্ত্রীকে নিজের ইচ্ছের কথাও জানিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার মতো একাধিক ভারতীয় তারকা দাড়ি রাখছেন অনেকদিন ধরেই। কোহলি ও স্মিথের সঙ্গে একই সঙ্গে যে তারকা ব্যাটসম্যানের নাম উচ্চারিত হয়, নিউজিল্যান্ডের সেই কেন উইলিয়ামসনও দাড়ি-গোঁফ রাখাটা একরকম স্টাইল স্টেটমেন্টে পরিণত করে ফেলেছেন। এবার একই পথে হাঁটতে চলেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনে স্মিথ বলেছেন, ‘আমি স্ত্রীকে বলেছি যে, এখন আইসোলেশনে আছি আর বেশি লোকজনের সঙ্গে দেখাও হচ্ছে না আর এই সময়টায় দাড়ি রেখে দেখতে চাই। তবে দাড়ি বড় করতে আমার একটু সময় লাগবে। আগে কখনও রাখিনি। দেখা যাক কেমন হয়।’ আইপিএলে স্মিথ খেলেন রাজস্থান রয়্যালসে। সোমবার তাদের তরফ থেকে স্মিথের দাড়ি থাকা অবস্থার চারটি কাল্পনিক ছবি ট্যুইট করা হয়। সেই সঙ্গে ভক্তদের কাছে জানতে চাওয়া হয়, কোনটায় ভাল মানাচ্ছে অজি তারকাকে।
প্রসঙ্গত রবিবার অর্থাৎ ২৯ মার্চ নেতৃত্ব দেওয়ার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে স্মিথের। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডে জড়়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্মিথ। সেই সঙ্গে দু বছর দেশকে নেতৃত্ব দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আপাতত শাস্তিমুক্ত স্মিথ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget