এক্সপ্লোর

Sunil Gavaskar on Team India: রোহিতের ভারতের পথে সবচেয়ে বড় কাঁটা কী, জানালেন কিংবদন্তি গাওস্কর

অধিনায়ক রোহিত শর্মার জন্য নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। কিংবদন্তি ক্রিকেটার বলেছেন যে, ভবিষ্যতে খেলোয়াড়দের ফিটনেস সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।

কলকাতা: টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। পুরো সময়ের অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল দারুণ শুরু করেছে। তবে এই জয়ের মাঝেও অধিনায়ক রোহিত শর্মার জন্য নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কিংবদন্তি ক্রিকেটার বলেছেন যে, ভবিষ্যতে খেলোয়াড়দের ফিটনেস সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে টিম ইন্ডিয়ার।

ভারতীয় দলের আসন্ন চ্যালেঞ্জ সম্পর্কে গাওস্কর বলেছেন, ‘আমার মতে সবচেয়ে বড় অসুবিধা হবে খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে ফিট রাখা। শুধু টিম ইন্ডিয়া নয়, বিশ্বের সব দলই এই সময়ে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলবে।’ গাওস্কর যোগ করেছেন, ‘আইপিএল চলবে দুই মাস। তার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে ভারতকে। তারপরে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডে গিয়ে টেস্ট, টি-টোয়েন্টিও খেলতে হবে। তারপর গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। এখন এটাই হবে অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা।’ 

প্রসঙ্গত, ২০২২ সালের শুরু থেকে টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি। একটানা ক্রিকেট খেলতে হচ্ছে ভারতীয় দলকে। দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষ হওয়ার পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। কয়েকদিনের মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ শুরু হবে। এর পর আইপিএল খেলতে হবে। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়ের সামনে চ্যালেঞ্জ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কীভাবে খেলোয়াড়দের ফিটনেস বজায় রাখা যায়।

রাহুল দ্রাবিড়ও এই বিষয়ে তাঁর মতামত দিয়েছেন। জাতীয় দলের হেড কোচ বলেছেন যে, আমাদের চেষ্টা হচ্ছে প্রত্যেক খেলোয়াড় যেন সুযোগ পায়, যাতে কিছু খেলোয়াড় ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম পায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিরাট কোহলি, ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই দুই ক্রিকেটারকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে দেখা যাবে না। টানা ক্রিকেট খেলার ধকল কাটাতে দুই তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পন্থের পরিবর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিনিয়রদের আচরণে হতাশ! মানসিকভাবে বিধ্বস্ত হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর কোনদিন খেলবেন না?
সিনিয়রদের আচরণে হতাশ! মানসিকভাবে বিধ্বস্ত হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর কোনদিন খেলবেন না?
Bengal Cricket: সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
IPL Qualifier 2 Live: অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
GT vs RR Match Highlights: বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত
বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget