এক্সপ্লোর

দুর্ধর্ষ ১২৬ ওয়ার্নারের, কলকাতাকে ৪৮ রানে হারাল হায়দরাবাদ

হায়দরাবাদ:  বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৮ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন প্রথম ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটিং বিক্রমের দৌলতে কেকেআর-এর সামনে ২১০ রানের লক্ষ্যমাত্রা রাখে হায়দরাবাদ। জবাবে, ১৬১ রানই তুলতে সক্ষম হয় গম্ভীর-বাহিনী।

রবিবার, টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ডেভিড ওয়ার্নারের দুর্ধর্ষ শতরানের দৌলতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০৯ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথম ওভার থেকেই কেকেআর-এর বোলারদের ওপর সংহার শুরু করেন দুই ওপেনার অধিনায়ক ওয়ার্নার ও শিখর ধবন (৩০ বলে ২৯)।

পাওয়ার প্লে ওভারেই দুই ওপেনার ৭৯ রান তোলেন। প্রথম উইকেটে এই জুটি ১৩৯ রান তোলে। বলা বাহুল্য, এর অধিকাংশই এসেছে অস্ট্রেলীয় বাঁ হাতির ব্যাট থেকে।

এদিন ৫৯ বলে ১২৬ রানের বিস্ফোরক ব্যাটিং করেন ওয়ার্নার। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৮টি বিশাল ছক্কায়। ওয়ার্নার যখন আউট হন, তখন দলের স্কোর ১৭১ পৌঁছে গিয়েছে। বাকি কাজটা করেন কেন উইলিয়ামসলন (২৫ বলে ৪০)।

নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান তোলে হায়দবারাবাদের দল। এদিন সাকুল্যে সানরাইজার্সের তিন উইকেট পড়েছে। এর মধ্যে একটিই কলকাতার বোলারদের খাতায় গিয়েছে। বাকি দুটি রান আউট। কেকেআর বোলারদের এদিনের পারফরম্যান্স বোঝানোর জন্য শুধু এটুকুই যথেষ্ট।

প্রসঙ্গত, চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটিই যে কোনও দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। এই নিয়ে চলতি আইপিএলে তিনবার ২০০-র স্কোর পার করল সানরাইজার্স।

কিংস পঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচেই ২০৭ রান তুলেছিল ওয়ার্নার-বাহিনী। তার আগে, প্রতিযোগিতার প্রথম দিকে, ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও একই রান তুলেছিল হায়দরাবাদ।

toss11-580x395

জবাবে, ৭ উইকেট খুইয়ে ১৬১ রান তুলতে সমর্থ হয় কেকেআর। এদিন ব্যর্থ হন ওপেনার নারাইন। মাত্র ১ রান করেই ফিরে যান। ব্যর্থ অধিনায়ক গম্ভীরও(১১)। এরপর দলকে টেনে নিয়ে যান দুরন্ত ফর্মে থাকা রবিন উথাপ্পা ও মণীশ পাণ্ডে। তৃতীয় উইকেটে এই জুটি ৭৮ রান যোগ করে। কিন্তু, বাড়তে থাকা আস্কিং রেটের চাপের কাছে নতিস্বীকার করতে হয় কলকাতার ব্যাটসম্যানদের।

উথাপ্পা এদিন ফের (২৮ বলে ৫৩) অর্ধশতরান করেন। মণীশ করেন ৩৯ (২৯ বল)। এই দুই ব্যাটসম্যান আউট হতেই ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয়ে যায়। কারণ, সেই সময় জিততে হলে কোনও অতিমানবীয় ইনিংসের প্রয়োজন ছিল। যা নাইট-তূণীরে ছিল না।

কলকাতা নাইট রাইডার্স দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ইউসুফ পঠান, শেলডন জ্যাকসন, কলিন ডে গ্র্যান্ডহোম, ক্রিস উকস, নাথান কুল্টার-নাইল, উমেশ যাদব ও কুলদীপ যাদব। সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধবন, কেন উইলিয়ামসন, মোজেস হেনরিকস, যুবরাজ সিংহ, নমন ওঝা, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল ও মহম্মদ সিরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget