এক্সপ্লোর

ভারতীয় দলের চার নম্বরে তিনি প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেন, বললেন রায়না

সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে বিস্তর আলোচনা চলছে।এরইমধ্যে চার নম্বরের লড়াইয়ে নিজেকে সামিল করলেন দল থেকে ছিটকে যাওয়া সুরেশ রায়না।

নয়াদিল্লি: সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে বিস্তর আলোচনা চলছে।এরইমধ্যে চার নম্বরের লড়াইয়ে নিজেকে সামিল করলেন দল থেকে ছিটকে যাওয়া সুরেশ রায়না। ২০১৮-র পর ৩২ বছরের রায়নাকে নীল জার্সিতে দেখা যায়নি। কিন্তু ব্যাটিং অর্ডারের বহুচর্চিত জায়গায় সংক্ষিপ্ততম ফরম্যাটে তিনি প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেন বলে বিশ্বাস করেন রায়না। আগামী বছরই টি ২০ বিশ্বকাপ। তার আগে একটি সাক্ষাত্কারে রায়না দলে প্রত্যাবর্তনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। রায়না বলেছেন, আমি ভারতের চার নম্বর ব্যাটসম্যান হতে পারি। এর আগেও ওই জায়গায় ব্যাট করেছি এবং সাফল্য পেয়েছি। টি ২০ বিশ্বকাপ আসছে। তাই ওই জায়গায় সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছি। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা নিয়ে গত কয়েক বছর ধরেই জোর আলোচনা চলছে। অম্বাতি রায়ডুকে নিয়ে দল পরীক্ষা করেছিল। কিন্তু একদিনের ক্রিকেটের বিশ্বকাপের দলে তাঁকে নেওয়া হয়নি। তাঁর পরিবর্তে বিজয় শঙ্করকে নেওয়া হয়। কিন্তু বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যান তিনি। এরপর ঋষভ পন্তকে এই জায়গায় খেলানো হয়। কিন্তু তিনি নিজেকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে নিজেকে প্রমাণ করতে পারেননি। বারবার সুযোগ পেয়েও ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। রায়না মনে করছেন, রায়না এই মুহূর্তে সম্ভবত বিভ্রান্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে তার সঙ্গে বসে কারুর কথা বলা উচিত। রায়না বলেছেন, ওকে বিভ্রান্ত মনে হচ্ছে। নিজের স্বাভাবিক খেলাটা খেলছে না। ওই সিঙ্গল নিয়ে খেলছে। আসলে ও ঠিকমতো পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। ধোনি যেমন করত তেমনিভাবে ওর সঙ্গে কারুর কথা বলা উচিত। ক্রিকেট মানসিক খেলা এবং স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ওর পাশে দাঁড়াতে হবে। এখন মনে হচ্ছে, ও কোনও নির্দেশ মেনে খেলছে আর তা কাজ করছে না। বাঁহাতি ব্যাটসম্যান রায়না বলেছেন, ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে মহেন্দ্র সিংহ ধোনির। আগামী বছরের টি ২০ বিশ্বকাপে দলের মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারেন তিনি।

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget