এক্সপ্লোর

Syed Mushtaq Ali Trophy: উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে ফিরছেন সুরেশ রায়না, খেলবেন সৈয়দ মুস্তাক আলি টি–২০ টুর্নামেন্টে

প্রথম শ্রেণির ক্রিকেটে আবার ফিরে আসছেন সুরেশ রায়না। উত্তরপ্রদেশের হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলি টি–২০ টুর্নামেন্টে খেলবেন বলে শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট টুর্নামেন্ট দিয়ে আগামী বছরের ঘরোয়া ক্রিকেট সিজন শুরু করতে চাইছে বিসিসিআই। যদিও বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

নয়াদিল্লি: প্রথম শ্রেণির ক্রিকেটে আবার ফিরে আসছেন সুরেশ রায়না। উত্তরপ্রদেশের হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলি টি–২০ টুর্নামেন্টে খেলবেন বলে শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট টুর্নামেন্ট দিয়ে আগামী বছরের ঘরোয়া ক্রিকেট সিজন শুরু করতে চাইছে বিসিসিআই। যদিও বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর তার ঠিক আগেই রায়না ঠিক করেছেন তিনি উত্তরপ্রদেশের হয়ে মাঠে নামবেন। তার প্রস্তুতির জন্য উত্তর প্রদেশের ক্যাম্পেও যোগ দেবেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, রায়না এই সপ্তাহের শেষে শনিবারেই কানপুর পৌঁছে যাবেন। তিনি ১৩ এবং ১৫ তারিখ প্রস্তুতি ম্যাচেও নামবেন বলে শোনা গিয়েছে। নিকটজনদের রায়না জানিয়েছেন তাঁর লক্ষ্য উত্তর প্রদেশকে আরও একটা ট্রফি দেওয়া। এই টুর্নামেন্ট শেষ হলে তিনি আগামী বছরের আইপিএলের জন্য নিজেকে তৈরি করবেন। প্রসঙ্গত, বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই দিনে ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। জানিয়েছিলেন, তিনি আর দেশের হয়ে খেলবেন না। এর কিছু পরে রায়না আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে গেলেও ধোনির দলের হয়ে নামেননি। ক্রিকেট টুর্নামেন্টেটি শুরুর আগেই পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফেরেন তিনি। তারপর থেকে আর মাঠে দেখা যায়নি রায়নাকে। রায়না হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মুষড়ে পড়েছিলেন এই ফ্ল্যামবয়েন্ট ব্যাটসম্যানের ভক্তরা। তাঁরা আইপিএলের জন্য অপেক্ষা করে তাতেও হতাশ হন। এ বার উত্তর প্রদেশের হয়ে টি-২০ টুর্নামেন্টে রায়না মাঠে ফেরার খবরে উত্তেজিত ফ্যানরা। অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে যা রায়নার, যা তিনি এখনই সবটা প্রকাশ করছেন না। এর আগে জানা গিয়েছিল যে, সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতার জন্য পঞ্জাবের সম্ভাব্য দলে রাখা হয়েছে যুবরাজ সিংহকে। ফলে ২০১১ বিশ্বকাপের নায়ককে ফের ২২ গজে দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। যুবরাজও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার কথা আগেই জানিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget