এক্সপ্লোর

Suryakumar Yadav Record: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান করে জোড়া রেকর্ড ভাঙলেন সূর্যকুমার

Suryakumar Yadav: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।

তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আট উইকেটে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।  ম্যাচে (IND vs Sa 1st T20I) ভারতের হয়ে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। এই ইনিংসেই এক নয়, ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে জোড়া রেকর্ড ভেঙে ফেললেন সূর্য।

এই ইনিংসের সুবাদেই সূর্যকুমার যাদব শিখর ধবনকে টপকে এক ক্যালেন্ডার বছরে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানস করার রেকর্ড গড়লেন। এই বছরে সূর্যকুমার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ৪০.৬৬-র গড়ে মোট ৭৩২ রান করেছেন। এ বছরেই একটি শতরানের পাশাপাশি টি-টোয়েন্টিতে পাঁচটি অর্ধশতরানও করেছেন সূর্য। চার বছর আগে শিখর ১৮ ম্যাচে ৪০.৫২ গড়ে ৬৮৯ রান করেছিলেন। এতদিন পর্যন্ত এক বছরে টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটার হিসাবে এটাই সর্বোচ্চ রান ছিল। তবে সূর্য সেই রেকর্ড ভেঙে দিলেন। 

অবশ্য এক বছরে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করার সর্বকালীন তালিকায় সূর্য চতুর্থ স্থানে রয়েছেন। পল স্টার্লিং (৭৪৮ রান ২০১৯ সালে), বাবর আজম (৯৩৯ রান ২০২১ সালে) ও মহম্মদ রিজওয়ান (১৩২১ রান ২০২১ সাল) সূর্যকুমারের আগে রয়েছে। এই ম্যাচেই এক বছরে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু সূর্য নিজের নামে করে নিয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে তিনি তিনটি ছক্কা মারেন। এর ফলে এই বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি মোট ৪৫টি ছক্কা মারলেন। এটি সর্বকালীন রেকর্ড। গত বছর রিজওয়ান ৪২টি ছক্কা হাঁকিয়েছিলেন। তাঁর রেকর্ড ভেঙে এখন এই রেকর্ডের নতুন মালিক সূর্যই। রিজওয়ান ২৬টি ইনিংসে ৪২টি ছয় মেরেছিলেন। তবে সূর্যকুমার ২১টি ইনিংস খেলেই ৪৫টি ছয় মারলেন। 

সূর্যর প্রশংসা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ব্যাট হাতে অর্ধশতরানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। যে বোলিং নিয়ে এত চিন্তা বাড়ছিল, সেই বোলিং ডিপার্টমেন্টও দারুণ পারফর্ম করেছে। দলের সামগ্রিক পারফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মা। বিশেষ করে কঠিন উইকেটে চাহার, অর্শদীপরা যেভাবে বল করেছে, তাতে হাসি ফুটেছে হিটম্যানের।

ম্যাচের পর সাক্ষাৎকারে রোহিত বলেন, ''উইকেট একটু কঠিন ছিল। এমন উইকেটে খেলার জন্য অনেক শিখতে হয়। তুমি বুঝতে পার যে এমন কঠিন পরিস্থিতিতে দল তোমার থেকে কী চাইছে। আমি জানতাম বোলাররা ভাল বল করবে। কিন্তু ২০ ওভার আমরা পুরো সাহায্য পাব পিচ থেকে এমনটা আশা কখনওই করি নি। উইকেটের থেকে যে কোনও দল সাহায্য পেতে পারত। যে দল ভাল খেলবে তারাই জিতবে। কিন্তু আমরা প্রথমে বিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছিলাম। আমার মনে হয় ওটাই টার্নিং পয়েন্ট।'' সূর্যকুমার যাদবের ব্যাটিংয়েও মজে রয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির জন্য এমন কঠিন উইকেটেও সূর্যর ব্যাট থেকে এসেছে ৩৩ বলে অপরাজিত ৫০। 

আরও পড়ুন: ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ডের মালিক রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget