এক্সপ্লোর

সাসপেনসনে থাকা শারাপোভাকে অলিম্পিক দলে রাখল রাশিয়া

মস্কো: ডোপিং পরীক্ষায় উতরোতে না পারায় সাসপেনশনে৷ তবুও রুশ অলিম্পিক দলে ঠাঁই পেলেন শারাপোভা৷ রিওতে যাবেন কি না, জানা যাবে এক সপ্তাহের মধ্যেই, দাবি রুশ টেনিস ফেডারেশনের৷ আড়াই মাস আগে একটা রিপোর্ট কাঁপুনি ধরিয়ে দিয়ে গিয়েছিল টেনিস গ্রহে৷ অস্ট্রেলিয়ান ওপেনের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি মারিয়া শারাপোভা৷ নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার কথা স্বীকার করেন টেনিসের গ্ল্যামারকন্যা৷ নেমে আসে শাস্তির খাঁড়া৷ মাশাকে সাসপেনশনে পাঠায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷ আর, আড়াই মাস পরেই চমক৷ সাসপেনশনে থাকা সত্ত্বেও এবার রুশ অলিম্পিক দলে জায়গা পেলেন শারাপোভা৷ ঘটনায় বিস্মিত টেনিস মহল৷ তবে, রুশ টেনিস ফেডারেশনের প্রধান শামিল তারপিশেভ জানিয়েছেন, ইতিমধ্যেই শুরু হয়েছে ফরাসি ওপেন৷ মাশা খেলতে পারবেন কি না, এক সপ্তাহের মধ্যেই সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ৬ জুনের মধ্যে অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের তালিকা পাঠাতে হবে আমাদের৷ তাই, ওই তালিকায় শারাপোভার নাম রাখা হয়েছে৷ ২০১২-তে লন্ডন অলিম্পিকে রুপো জিতেছিলেন রুশ টেনিস সুন্দরী৷ গত মার্চেই নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার কথা স্বীকার করার পর সাসপেন্ড হন তিনি৷ শেষ পর্যন্ত কি রিও অলিম্পিকে দেখা যাবে তাঁকে? উত্তরটা দেবে সময়৷ তারপিশেভ জানিয়েছেন, শারাপোভা রিওতে অংশগ্রহণের অনুমতি না পেলে তাঁর জায়গায় যাবেন দারিয়া কাসাতনিকা৷

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: অঘটনের বিশ্বকাপ! টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে
অঘটনের বিশ্বকাপ! টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে
Brazil vs Japan: পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান
পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান
IPL: রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
FIFA World Cup 2026: বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নকল বিশ্বকাপ! আসল ট্রফিটি কোথায় থাকে?
বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নকল বিশ্বকাপ! আসল ট্রফিটি কোথায় থাকে?

ভিডিও

BJP Govt | এবার গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত, বিধানসভায় পাস হয়ে গেল গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল
WB Assembly News | বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল । পক্ষে ১৭৬, বিপক্ষে ৪১, ভোটাভুটিতে বিরত ২০
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget