এক্সপ্লোর

T-20 Records: টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের দুঃস্বপ্ন ভারতের যে দশ ব্যাটার

Asia Cup: শুরু হতে চলেছে এশিয়া কাপ। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এবার এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে।

কলকাতা: শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC)। তাই এবার এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের এমন কিছু ব্যাটার আছেন, যাঁরা প্রতিপক্ষ বোলারদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারেন।

সূর্যর ঝড়

টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট সূর্যকুমার যাদবের। অনেকে মনে করছেন, এশিয়া কাপে তিনি ফিনিশারের ভূমিকা পালন করার যোগ্যতম লোক। পরিসংখ্যানও সূর্যর পক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে যিনি ১৭৫.৪৫ স্ট্রাইক রেট রেখে রান করেছেন।

বীরুই শের

টেস্ট হোক বা টি-টোয়েন্টি, সব ফর্ম্যাটেই তিনি বিধ্বংসী। বীরেন্দ্র সহবাগ। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট। প্রতি ১০০ বলে ১৪৫.৩৮ রান করেছেন বীরু।

প্রত্যাবর্তন

এবারের আইপিএলে পুনর্জন্ম হয়েছে হার্দিক পাণ্ড্যর। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৪.০৪ স্ট্রাইক রেটে রান করেছেন হার্দিক।

ছন্দে রাহুল

তালিকায় চার নম্বরে কে এল রাহুল। আইপিএলেও ছিলেন দুরন্ত ছন্দে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪২.৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন কে এল রাহুল।

ডিকে ধামাকা

তিনি এক ওভারে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। অনেকেই মনে করছেন, জাতীয় দলে ফিনিশারের ভূমিকায় তিনি সেরা বিকল্প। একার হাতে নিদাহাস ট্রফির ফাইনালে চ্যাম্পিয়ন করেছিলেন ভারতকে। দীনেশ কার্তিকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১৪১.৭২।

হিটম্যান শো

বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তাঁর নামকরণই হয়ে গিয়েছে 'হিটম্যান'। সেই রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১৪০.২৬।

কোহলিও তালিকায়

তালিকায় সাত নম্বরে বিরাট কোহলি। ভারতের হয়ে ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৭.৬৬ স্ট্রাইক রেট রেখে রান করেছেন।

আইয়ার বস

তালিকায় আট নম্বরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে যাঁর স্ট্রাইক রেট ১৩৬.৬৫।

যুবির কীর্তি

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে তাঁর মারা ছয় ছক্কা ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটের অন্যতম বিধ্বংসী ব্যাটার যুবরাজ সিংহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬.৩৮ স্ট্রাইক রেটে রান করেছেন।

রায়নার রেকর্ড

তালিকার দশ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। যাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটের স্পেশালিস্ট মনে করা হতো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৩৪.৮৭।

আরও পড়ুন: বার্মিংহামে সোনাজয়ী সিন্ধুকে হিন্দিতে টোটকা দিয়েছিলেন কোরীয় কোচ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget