এক্সপ্লোর

T20 WC 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপে আক্রমের বাজি ভারতের সূর্যকুমার যাদব

T20 WC 2021: প্রাক্তন পাক অধিনায়ক কিংবদন্তি ওয়াসিম আক্রম মনে করেন যে সূর্যকুমার যাদবই বিশ্বকাপে ভারতের ট্রামকার্ড। এমনকী চলতি বিশ্বকাপে সব ম্যাচেই তাঁর পারফরম্যান্স প্রভাব ফেলবে বলে মনে করেন।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অনেক তরুণ মুখ রয়েছে ভারতীয় দল। দল থেকে যেমন বাদ পড়েছেন শিখর ধবনের মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটার, তেমনই সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও বরুণ চক্রবর্তীর মতো নতুন মুখ। বিশ্বকাপেও এবার হট ফেভারিট টিম ইন্ডিয়া। প্রাক্তন পাক অধিনায়ক কিংবদন্তি ওয়াসিম আক্রম মনে করেন যে সূর্যকুমার যাদবই বিশ্বকাপে ভারতের ট্রামকার্ড। এমনকী চলতি বিশ্বকাপে সব ম্যাচেই তাঁর পারফরম্যান্স প্রভাব ফেলবে বলে মনে করেন সুইংয়ের সুলতান।

আগামী রবিবার ভারত পাক মহারণ। ২২ গজে সেই যুদ্ধের আগে আক্রম এক সাক্ষাৎকারে বলেন, 'সূর্যকুমার যাদব আমার মনে হয় এই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হতে চলেছেন। পাওয়ার প্লে-র পরে ওঁর ছক্কা হাঁকানোর ক্ষমতা আমি দেখেছি। কেকেআর শিবিরে ২০১২-২০১৪ সময়কালে ওঁকে খুব কাছ থেকে দেখেছি। তখনের থেকে এখন আরও অনেক বেশি উন্নতি করেছে।'

বিশ্বকাপে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জয় পায়নি। সীমিত ওভারের ২ ফর্ম্যাটের বিশ্বকাপে প্রতিবারই পাক বধ করেছে টিম ইন্ডিয়া। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে ভারত ও পাকিস্তানের সব ক্রিকেট বিশেষজ্ঞরাই মেনে নিয়েছেন যে বিরাটরাই রবিবারের ম্যাচে পাকিস্তানের থেকে এগিয়ে মাঠে নামবে। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ডের সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

দুবাইয়ে এবিপি নিউজের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে সৌরভ বলেন, 'আমার মনে হয় ভারতীয় দল এবারও অপরাজিতই থাকবে পাকিস্তানের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছে ভারতীয় দল। আমার মনে হয় সংখ্যাটা এবার ১৩-০ হয়ে যেতে পারে। এই দলের সবাই ম্যাচ উইনার। দুর্দান্ত প্লেয়ার। আমি আশাবাদী যে গত ১০ বছর ধরে বিশ্বকাপ জয়ের যে অপেক্ষা আমরা করছি, তার এবার অবসান হবে।' সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কিংবদন্তি কপিল দেবও। তিনি বলেন, 'আমার মনে হয় এই টুর্নামেন্টটা জসপ্রীত বুমরার হবে। ওঁর এই টুর্নামেন্টে বল হাতে উইকেট নিয়ে দেশকে জেতানো উচিত ট্রফি। পাকিস্তান ম্যাচেও ওঁই তফাৎ গড়ে দিতে পারে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget