এক্সপ্লোর

T20 WC, Semi-Final 2: কাল সেমিতে পাক-অজি মহারণ, 'অদ্ভুত অনুভূতি', বলছেন হেডেন

T20 WC, Semi-Final 2: আর পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে এবার কাজ করছেন ম্যাথু হেডেন। নক আউট পর্বে ২ টো দলই গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত পারফর্ম করে উঠেছে।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কাল দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আর পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে এবার কাজ করছেন ম্যাথু হেডেন। নক আউট পর্বে ২ টো দলই গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত পারফর্ম করে উঠেছে। আগামীকাল যখন অ্যারন ফিঞ্চ ও বাবর আজমরা মাঠে নামবেন, তখন ডাগ আউট থেকে অজি বধের ছক কষবেন হেডেন নিজে। ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি ওপেনার বলেন, 'আমার কাছে এটা একটা অদ্ভুত অনুভূতি। আমি অস্ট্রেলিয়া ক্রিকেটে ২ দশক ধরে যোদ্ধা ছিলাম। সেই টিমের বিরুদ্ধেই খেলতে নামতে হবে। মন আর মস্তিষ্ককে একটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। তবে, পেশাদারি দিক থেকে দেখলে, আমি কিন্তু অজি টিম সম্পর্কে অনেক কিছুই জানি। পাক টিমের ক্ষেত্রে নিশ্চিত ভাবে সেটা কাজে লাগবে।'

তিনি আরও বলেন, 'পাকিস্তানের কাছে এই বিশ্বকাপ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ক্রিকেট ওই দেশের কাছে সবচেয়ে ভালোবাসার একটা খেলা। শুধু তাই নয়, ক্রিকেটেই ফোকাস করে ওরা। সাম্প্রতিক কালে ওদের কিছু ক্রিকেট সফর বাতিলও হয়েছে। পরিস্থিতির বিচারে পাকিস্তান যদি বিশ্বকাপটা জিততে পারে, তা হলে ওদের পক্ষে খুব ভালো হবে।'

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৫ উইকেটে ইংল্য়ান্ডকে হারিয়ে দিলেন কিউয়িরা। ব্যাট হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডারিল মিচেল। ৪৮ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচের রং পাল্টে দিলেন তিনি। এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের রান তাড়া করে ম্যাচ জিতে নিল নিউজিল্য়ান্ড। ইনিংসের ৫.১ ওভারে ৩৭ রানের মাথায় জনি বেয়ারস্টো যখন ফেরেন, ম্যাচে তখন কিউয়ি বোলারদের দাপট। কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে বোর্ডে ১৬৬ রান তুলেছিল ইংল্যান্ড (England Cricket Team)। ৪ উইকেট হারিয়ে। 

রান তাড়া করতে নেমে শুরুতেই মার্টিন গাপ্টিল ও কেন উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দুজনই ক্রিস ওকসের শিকার। তবে পাল্টা লড়াই শুরু করেন ডারিল মিচেল ও ডেভন কনওয়ে (৩৮ বলে ৪৬ রান)। কনওয়ে যখন ফেরেন, ৩৮ বলে ৭২ রান প্রয়োজন ছিল কিউয়িদের। জিমি নিশাম ১১ বলে ২৭ রান করে আশার প্রদীপ নতুন করে জ্বালান। সেই ফুলকির থেকেই ব্যাট হাতে বিস্ফোরণ ঘটান মিচেল। শেষ পর্যন্ত ক্রিজে থেকে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জেতান তিনি।

আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচ নয়, এটিকে মোহনবাগান কোচের ভরসা সিচুয়েশন প্র্যাক্টিসে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget