এক্সপ্লোর

T20 World Cup 2021: ভারত অনেক এগিয়ে, তবুও বাবরদের হালকাভাবে নিতে নারাজ আগরকর

বিরাট কোহলি বনাম বাবর আজমের মধ্যে ২২ গজের লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি, তা হয়ত সময়ই বলবে। কিন্তু তার আগে ভারতের প্রাক্তন পেস বোলার অজিত আগরকরের বাজি ভারতই।

মুম্বইঃ পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। বিরাট কোহলি বনাম বাবর আজমের মধ্যে ২২ গজের লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি, তা হয়ত সময়ই বলবে। কিন্তু তার আগে ভারতের প্রাক্তন পেস বোলার অজিত আগরকর মনে করেন যে পাকিস্তানের বিরুদ্ধে অনেক এগিয়ে থেকেই মাঠে নামবেন বিরাটরা।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিইয়ে নিয়েছিল ভারতীয় দল। সেবারই প্রথমবার মহেন্দ্র সিংহ ধোনির হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি। সেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আগরকর। সেবারের ট্রফি জয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে প্রাক্তন ভারতীয় পেসার বলেন, 'গোটা টুর্নামেন্টটাই আমাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল। আমরা কখনওই ভাবতে পারিনি যে এই তরুণ দলটা এরকম শিরোপা জয় করতে পারবে। আমার সব সময় মনে হয় ভারত-পাকিস্তান লড়াইয়ের আলাদাই একটা আবেগ কাজ করে। বিশ্বকাপের মঞ্চে এই লড়াইয়ের আলাদাই একটা মাহাত্ম্য রয়েছে।'

এরপরই আগরকর বিরাটদের প্রসঙ্গে বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনার পারদ সবসময় উঁচু থাকে। কিন্তু ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যানের দিকে তাকিয়ে আমি এটুকু বলতেই পারি যে এই পাকিস্তান দল কোনও প্রতিরো ধ মনে হয় না ভারতের বিরুদ্ধে গড়ে তুলতে পারবে। তবে এটাও ঠিক যে ওঁদের কখনওই হালকাভাবে নেওয়া উচিত হবে না। ক্রিকেট একটা মজার খেলা। যে কোনও সময় ম্যাচের রঙ বদলে যেতে পারে।'

২৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির যে সমস্ত অংশের টিকিট বিক্রি করা হয়েছে, সেই জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্ল্যাটিনাম, সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। বহু ভক্তই টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করেছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৫ টি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। মোট তিনটি শহরে এবার টুর্নামেন্টের ম্য়াচগুলো আয়োজিত হবে। সেগুলো হল দুবাই, আবু ধাবি এবং শারজা। ওমানেও কিছু ম্যাচ আয়োজন করা হবে।

 

 

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget