এক্সপ্লোর

T20 World Cup 2021 Record: ৪ বলে ৪ উইকেট, এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের মালিক ক্যাম্ফার

T20 World Cup 2021 Record: আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পর তৃতীয় বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেওয়ার নজির গড়লেন ক্যাম্ফার। 

আবু ধাবি: দুরন্ত, অনবদ্য, বিধংসী। যেভাবে ব্যাখা করা যায় কার্টিস ক্যাম্ফারের বোলিংকে। একটা, দুটো, তিনটে নয়। টানা ৪ বলে ৪ উইকেট। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই কীর্তি গড়লেন আয়ারল্যান্ডের এই ডানহাতি পেসার। আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পর তৃতীয় বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেওয়ার নজির গড়লেন ক্যাম্ফার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে এদিন আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার সিলার। বল হাতে জ্বলে ওথেন এরপর ক্যাম্ফার। শুধু হ্যাটট্রিক করেই থেমে থাকা নয়। ৪টে উইকেট পরপর তুলে নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ১৯ তম হ্যাটট্রিক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাট্ট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। 

এদিন নেদারল্যান্ডস ইনিংসের দশম ওভারে বল করতে এসেছিলেন ক্যাম্ফার। ওভারের দ্বিতীয় বলে আকারম্যানকে ফিরিয়ে দেন তিনি। এরপর খাতা খোলার আগেই পরপর ২ বলে ফিরে যান রায়ান টেন ডসখাতে ও স্কট এডওয়ার্ডস। টানা ৩ বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন কার্টিস ক্যাম্ফার। কিন্তু এর পরের বলেও চলে আসে উইকেট। ভান ডার মারউইকে বোল্ড করে দেন তিনি। এইভাবে নেদারল্যান্ডসের মিডল অর্ডার একাই ভেঙে দেন তিনি। তবে নিজের শেষ ২ ওভারে বল করতে এসে আর কোনও উইকেট তুলতে পারেননি এই ডানহাতি পেসার। শেষ পর্যন্ত নিজের কোটার ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েই বোলিং স্পেন শেষ করেন ক্যাম্ফার। এটা ছিল ক্যাম্ফারের কেরিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে ৪ ম্যাচে ঝুলিতে ছিল মাত্র ৩ উইকেট। বিশ্বকাপের মঞ্চেই একেবারে রেকর্ড গড়ে হ্যাটট্রিকের মালিক হয়ে গেলেন তিনি।

নেদারল্যান্ডস এদিন রানই তুলতে পারেনি নির্ধারিত ২০ ওভারে। ওপেনার ম্যাক্স ওডোডের অর্ধশতরানের ইনিংস ছাড়া গোটা ইনিংসে বলার মতো কিছুই নেই। ক্রমাগত ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ১০৬ রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget