এক্সপ্লোর

T20 World Cup: ৬৫ রানের শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে কিউয়িরা

T20 World Cup 2022: এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ড। এরপর আফগানিস্তানের সঙ্গে তাঁদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।

সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড। দুরন্ত শতরান হাঁকালেন গ্লেন ফিলিপস। বল হাতে ৪ উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। মূলত এই ২ জনের পারফরম্যান্সের ওপর ভর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ রানে জয় ছিনিয়ে নিল কিউয়ি বাহিনী। এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ড। এরপর আফগানিস্তানের সঙ্গে তাঁদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। অর্থাৎ এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে অপরাজিত রয়েছে নিউজিল্যান্ড শিবির।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড। শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থ হয়ে ফিরে যান। ফিন অ্যালেন ১ রান করেন। কনওয়ে ১ রান করেন ও উইলিয়ামসন ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরই খেলার হাল ধরেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন। ফিলিপস এদিন ৬৪ বলে ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। মিচেল ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান বোর্ডে তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে লঙ্কা ব্যাটিং লাইন আপ। নিশাঙ্কা, কুলশ মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা কেউই রান পাননি। কিছুটা চেষ্টা করেছিলেন ভানুকা রাজাপক্ষে ও অধিনায়ক দাসুন শনাকা। রাজাপক্ষে ৩৪ ও শনাকা ৩৫ রানের ইনিংস খেলেন। কিন্তু তাঁরাও জয় এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ১০২ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও এই টুর্নামেন্টে জয় পায়নি শ্রীলঙ্কা।

রাহুলে আস্থা

কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেরদিন আজ সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিষয়ে (রাহুলের পরিবর্তে পন্থকে দিয়ে ওপেন করানো) কিছুই ভাবছি না। আমার মনে হয় না (রাহুলকে বাদ দেওয়ার জন্য) এটুকু যথেষ্ট। ও যথেষ্ট ভাল ব্যাটিং করছে এবং অনুশীলন ম্যাটগুলিতেও রান পেয়েছে। সুতরাং, এখনই আমরা কিছুই বদল করছি না।'

পাওয়ার প্লেতে রাহুলের মন্থর ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাহুলের মন্থর ব্যাটিং রোহিতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছ। কিন্তু এই বিষয়েও বেশি চিন্তাভাবনা করতে নারাজ রাঠৌর। তাঁর দাবি, 'প্রত্যেক খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ইনিংস গড়েন এবং প্রত্যেকের খেলার ধরনও ভিন্ন। একটা ভাল পার্টনারশিপে তো দুই ক্রিকেটার একে অপরের পরিপূরক হন। যদি রাহুল ফর্মে ফিরে আসেন, তাহেল ও কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।'

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget