এক্সপ্লোর

T20 World Cup: ইফতিকার, শাদাবের পার্টনারশিপে ভর করে বড় রান বোর্ডে তুলল পাকিস্তান

T20 World Cup 2022: শেষ পর্যন্ত খেলা ঘুরে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে বোর্ডে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে নিল বাবর আজমের দল।

সিডনি: শুরুতেই ব্যাটিং লাইন আপে ধাক্কা। একের পর এক টপ অর্ডারের ব্য়াটারদের প্য়াভিলিয়নে ফেরা। পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) জন্য় এদিনের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পাক ব্যাটিংয়ের শুরুতে দেখে মনে হচ্ছিল লড়াই করার সাহসটাই বোধহয় নেই এই দলের। তবে ইফতিকার আহমেদ ও শাদাব খানের (Shadab Khan) ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত খেলা ঘুরে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে বোর্ডে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে নিল বাবর আজমের দল।

প্রথমে ব্যাটিং পাকিস্তানের

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। গোটা টুর্নামেন্টেই এবার ফ্লপ পাকিস্তানের ওপেনিং জুটি বাবর ও রিজওয়ান। এদিনও তার ব্য়তিক্রম হল না। আরও একবার ব্যর্থ হলেন তাঁরা। মাত্র ৪ রান করে ফেরেন মহম্মদ রিজওয়ান। ১৫ বলে ৬ রান করে ফেরেন বাবর আজম। মহম্মদ হ্যারিস ২৮ রানের ইনিংস খেলে নোখিয়ার বলে আউট হন। এরপরই শাদাব ও ইফতিকার মিলে পার্টনারশিপ গড়ে তোলেন। প্রথম জন ২২ বলে ৫২ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান। অন্য়দিকে ইফতিকার ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে। একটা সময় ৪৩ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ পর্যন্ত ১৮৫ বোর্ডে তুলে নেয় পাক শিবির। 

কার্তিকের আউট বিতর্ক

গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে ৫ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। খেলার ১৭ তম ওভারে বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন দীনেশ কার্তিক। বোলার ছিলেন শরিফুল। ক্লিপিংয়ে দেখা যায় যে শাকিব আল হাসানের ছোড়া থ্রো শরিফুলের কাছে এসে পৌঁছনোর আগেই বাংলাদেশের বোলার হাত দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ার কার্তিককে রান আউট দেন।

যদিও এই সিদ্ধান্তের পরই সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সবাই। ট্যুইটারে আম্পারের ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

আরও পড়ুন: শুধু ভারত নয়, সেমির দৌড়ে পাকিস্তানও, কিন্তু কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget