এক্সপ্লোর

T20 World Cup: ''বুমরার প্রতি অতিরিক্ত নির্ভর ভারত'', নিউজিল্যান্ড ম্যাচের আগে বিরাটদের কী বার্তা মুরলিথরনের?

T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কিছুটা চাপেই বিরাট বাহিনী। কাল নিউজিল্যান্ড সামনে। সেই ম্যাচেও হার মানে সেমিতে ওঠার পথ অনেকটাই শক্ত হয়ে যাবে।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দলগুলোর মধ্যে ভারতীয় দলও রয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কিছুটা চাপেই বিরাট বাহিনী। কাল নিউজিল্যান্ড সামনে। সেই ম্যাচেও হার মানে সেমিতে ওঠার পথ অনেকটাই শক্ত হয়ে যাবে। ভারতীয় দলের উদ্দেশে বার্তা দিলেন মুথাইয়া মুরলিথরন। 

এক সাক্ষাৎকারে মুরলি বলেন, 'ভারতীয় দলে জসপ্রীত বুমরা একজন ম্যাচ উইনার। কিন্তু আমার মনে হয় ওঁদের বোলিং লাইন আপ খুব বেশি করেই বুমরার ওপর নির্ভরশীল। আমার মনে হয় ওঁরা একজন লেগস্পিনার খেলাতে পারে, বা রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে। হার্দিক পাণ্ড্য থাকলে আমার মনে হয় ভারসাম্য থাকে লাইন আপে। নইলে বুমরার ওপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে ভারত।'

চলতি বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন মুরলি। তিনি বলেন, 'টুর্নামেন্টের সেরা ২টো দল ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও ওঁদের প্রবল। দলটায় অসংখ্য প্রতিভার ছড়াছড়ি। বিশেষ করে ওঁদের বোলিংয়ে পেস বিভাগ সবচেয়ে শক্তিশালী। শাহিন আফ্রিদি ও হ্যারিস রাউফের জুটি প্লাস পয়েন্ট দলের।'

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। দুবাইয়ে এই ম্যাচ ২ টো দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের মতো নিউজিল্য়ান্ডও তাঁদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছে এবারের বিশ্বকাপে। এই গ্রুপে যে ৬ দল রয়েছে। তাঁদের মধ্যে ২টো দল পরের রাউন্ডে যাবে। গতকাল আফগানিস্তানকে হারানোর ফলে পাকিস্তান তাঁদের ৩ ম্য়াচের মধ্যে ৩ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। ফলে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই পরের গ্রুপে যাওয়ার সম্ভাবনা প্রায় পাকা তাদের। বাকি একটি জায়গার জন্য মূলত লড়াই হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্য়ে। 

এক্ষেত্রে ভারত ও নিউজিল্য়ান্ড ২ দলের ক্ষেত্রেই একই সমীকরণ। রবিবারের ম্যাচে জিত বাকি ২ দল নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে সেমিতে চলে যাওয়া। শেষ ২ টো দল অপেক্ষাকৃত দুর্বল। তাই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচই পাখির চোখ বিরাটদের। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভাল নয় ভারতের। বিশ্বকাপে ২ বছর আগে হারতে হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের হারাতে পারেনি ভারত।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget