এক্সপ্লোর

Shoaib Akhtar: ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চান আখতার, হবে কি সাধপূরণ?

Ind vs Pak: বিশ্বকাপের প্রথমার্ধে কেউ ভাবতেই পারেননি যে, এরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে। যেখানে ট্রফিযুদ্ধে মাঠে নামতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত ও পাকিস্তান।

মেলবোর্ন: বিশ্বকাপের প্রথমার্ধে কেউ ভাবতেই পারেননি যে, এরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে। যেখানে ট্রফিযুদ্ধে মাঠে নামতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত ও পাকিস্তান (Ind vs Pak)।

কিন্তু বর্তমানে সেই সম্ভাবনা জোরাল। দুই দলই সেমিফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই দল ম্যাচ জিতে গেলেই ফাইনালে মুখোমুখি হবে।

আর সেই মহারণের অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। তিনি বলেছেন, 'আশা করছি সেমিফাইনাল থেকে ভারত বা পাকিস্তান বিদায় নেবে না। আমি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই। মনে হয় ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল ও আইসিসি-ও মজা পাবে সেই ম্যাচ হলে।'

প্রথমে ভারত, তারপর জিম্বাবোয়ে। পরপর দুই ম্যাচে পরাজয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের গ্রুপ থেকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তবে ছবিটা বদলে গেল রবিবার। বিস্ময়করভাবে। নেদারল্যান্ডসের কাছে হেরে গেল বরাবরের 'চোকার্স' তকমা গায়ে সেঁটে যাওয়া দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। বাবর আজমরা পৌঁছে গেলেন সেমিফাইনালে। এদিনই মেলবোর্নে জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে সেমিফাইনালে চলে গেল ভারতও। গ্রুপ টু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে শেষ করলেন রোহিত শর্মারা। 

৫ ম্যাচে ৮ পয়েন্টে শেষ করলেন রোহিত শর্মারা। ভারতের নেট রান রেটও গ্রুপে সেরা। +১.৩১৯। গ্রুপে দুই নম্বরে শেষ করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ৫ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেট +১.০২৮। ৫ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে তিন নম্বরে শেষ করেছেন তেম্বা বাভুমারা।

অন্যদিকে গ্রুপ ওয়ানের শীর্ষে থেকে সেমিফাইনালে গিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের ৫ ম্যাচে রয়েছে ৭ পয়েন্ট। নেট রান রেট +২.১১৩। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে থেকে সেমিফাইনালে গিয়েছে ইংল্যান্ড। জস বাটলারদের নেট রান রেট +০.৪৭৩। ৭ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।                        

ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ ওয়ানের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সামনে সেমিফাইনালে গ্রুপ টু-র দ্বিতীয় পাকিস্তান। বুধবার সেই ম্যাচ সিডনিতে। পরের দিন, বৃহস্পতিবার অ্যাডিলেডে গ্রুপ ওয়ানের দু'নম্বর দল ইংল্যান্ডের সামনে গ্রুপ টু চ্যাম্পিয়ন ভারত।                                                

আর সেখানেই তৈরি হয়েছে ভারত-পাক (Ind vs Pak) ফাইনালের সম্ভাবনা। বাবররা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে আর ভারত জস বাটলারের ইংল্যান্ডকে হারালে আগামী রবিবার, ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই স্বপ্নের ফাইনাল দেখার প্রার্থনা শুরু করে দিয়েছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পেয়ে বেড়েছিল জেদ, গোটা ঘরে লিখে রেখেছিলেন 'ইন্ডিয়া'

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget