এক্সপ্লোর

Mohun Bagan Supergiants: মাঝমাঠ থেকে আক্রমণ, ফেরান্দো শিবিরে কীভাবে শক্তি বাড়াবেন অনিরুদ্ধ?

Anirudh Thapa: গত মরশুমে ফেরান্দো এটিকে মোহনবাগানকে (তখন এই নামই ছিল) বিভিন্ন ফর্মেশনে খেলিয়েছেন। প্রতিটি ফর্মেশনে সবুজ-মেরুন শিবির একাধিকবার খেলেছে।

কলকাতা: চলতি মরশুমে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants) তাদের ঘর গোছানো শুরু করল ভারতীয় দলের হয়ে খেলা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে দিয়ে। গতবারের হিরো আইএসএল নক আউট চ্যাম্পিয়নদের যে জায়গায় কিছুটা হলেও খামতি ছিল, এ বার সেই জায়গা মেরামত দিয়েই দলবদল শুরু করল তারা।

কৌশলের ব্যাপারে যে তিনি ‘মায়েস্ত্রো’, তার প্রমাণ আগেও দিয়েছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। নিজের কৌশল মাথায় রেখেই প্রতিবার দল গঠন করেন তিনি। কোথায় কাকে রাখবেন, কী ভাবে খেলাবেন, তা ভেবে নিয়েই মরশুমের আগে থেকে দলগঠনের পরিকল্পনা ছকে ফেলেন তিনি। তাই তাঁর দলগঠন নিয়ে সচরাচর প্রশ্ন ওঠে না।

গতবারই শুধু একজন প্রকৃত স্ট্রাইকার তাঁর দলে না থাকা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু দিমিত্রিয়স পেট্রাটসের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে দলের প্রধান স্ট্রাইকারে রূপান্তরিত করে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়ে তিনি সব সমালোচকদের চুপ করিয়ে দেন।

গত মরশুমে ফেরান্দো এটিকে মোহনবাগানকে (তখন এই নামই ছিল) বিভিন্ন ফর্মেশনে খেলিয়েছেন। প্রতিটি ফর্মেশনে সবুজ-মেরুন শিবির একাধিকবার খেলেছে। ৪-২-৩-১-ই সবচেয়ে প্রিয় ফর্মেশন ছিল তাঁর কাছে। যার ফলে ২৪টি ম্যাচের মধ্যে ১৩বারই তিনি দলকে এই ফর্মেশনে খেলান। এ ছাড়াও ছ’বার কলকাতার দলকে ৪-৩-৩-য়ে খেলিয়েছেন এবং তিন ব্যাকে খেলিয়েছেন পাঁচবার।

থাপা তাঁর ফুটবলজীবনে বেশিরভাগ ম্যাচই খেলেছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। কারণ, চাপের মধ্যেও মাঝমাঠে বল নিয়ন্ত্রণের কাজটা তিনি বেশ ভাল ভাবে করে থাকেন। তবে কিছু কিছু ম্যাচে যেমন তাঁকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে দেখা গিয়েছে, তেমনই উইং দিয়ে আক্রমণ তৈরি করতেও দেখা গিয়েছে। কম জায়গার মধ্যেও কী ভাবে বল ধরে রাখতে হয় এবং আক্রমণকে সচল রাখা যায়, তা খুব ভাল করেই জানেন ২৫ বছর বয়সের এই ফুটবলার।

ভারতীয় দলে কোচ ইগর স্টিমাচ যেমন তাঁকে মূলত আক্রমণের অস্ত্র হিসেবেই ব্যবহার করে থাকেন, তেমনই কয়েকটি ম্যাচে তাঁকে ফলস্ নাইনের ভূমিকাতেও ব্যবহার করেছেন। শারীরিক সক্ষমতার দিক থেকে দুর্দান্ত জায়গায় না থাকাটা তাঁর কাছে সমস্যার বটে। কিন্তু নিজের দক্ষতা দিয়ে সেই দুর্বলতা কাটিয়ে উঠেছেন তিনি। অনিরুদ্ধ থাপা কোনও শিবিরে চলে আসা মানেই দলের কোচের সামনে একাধিক ‘অপশন’ খুলে যাওয়া। মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রেও সেটাই হতে চলেছে। যেখানে সমস্যা দেখা দেবে, তার সমাধানে থাপাকে চোখ বুজে ব্যবহার করতে পারবেন ফেরান্দো। সে জন্যই সময় নষ্ট না করে তাঁকে পাওয়ার কথাই সবার আগে ঘোষণা করে দেয় গতবারের চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ফুটবলে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এই তারকা ফুটবলার এ রকম একজন মিডফিল্ডার দলে আসায় মোহনবাগান মাঝমাঠের শক্তি যে অনেকটাই বাড়বে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।  

                                                                                                                                                                                                  তথ্য সংগ্রহ: আইএসএল

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget