এক্সপ্লোর

ভারতীয় অলিম্পিক সংস্থার সাম্মানিক আজীবন সভাপতি নিযুক্ত ‘বিতর্কিত’ সুরেশ কলমডি

নয়াদিল্লি: ফের বিতর্কে ভারতীয় অলিম্পিক সংস্থা৷ মঙ্গলবার আইওএ-র বার্ষিক সাধারণ সভার বৈঠকে সিদ্ধান্ত, সাম্মানিক আজীবন সভাপতি পদে আনা হল বিতর্কিত সুরেশ কলমডিকে৷ শুধু কলমডিই নন, আরেক বিতর্কিত অভয় সিংহ চৌথালাকেও করা হয়েছে আইওএ-র আজীবন সভাপতি৷ যা নিয়ে শুরু জোর বিতর্ক৷ গত ২০১০ সালে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে নাম জড়ায় কলমডির৷ তখন আইওএ সভাপতি ছিলেন সুরেশ কলমডি৷ শুধু তাই নয়, কমনওয়েলথ গেমসের চেয়ারম্যান ছিলেন তিনিই৷ আর্থিক অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগে ২০১১ সালে কলমডিকে গ্রেফতার করে সিবিআই৷ সিবিআইয়ের চার্জশিটে নামও ছিল প্রাক্তন আইওএ সভাপতির৷ ঘটনার জেরে অলিম্পিক সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয় কলমডিকে৷ ১০ মাস জেল খাটেন এই ক্রীড়াপ্রশাসক৷ তাঁকেই আবার ফিরিয়ে আনায় আইওএ-র ভূমিকা প্রশ্নের মুখে৷ শুধু কলমডিই নন, আজীবন সভাপতি করা হয়েছে আরেক বিতর্কিত কর্তা অভয় সিংহ চৌথালাকে৷ যাঁর বিরুদ্ধেও অভিযোগ ছিল আর্থিক বেনিয়মের৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক৷ ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন আইওএর কাছ থেকে৷ আইওএ সূত্রের খবর, প্রাক্তন সব সভাপতিকেই এই সাম্মানিক সভাপতি পদ দেওয়া হয়েছে৷ তবে এই সিদ্ধান্তের পর ফের ভারতীয় খেলাধূলায় শুরু নতুন বিতর্কের৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
FIFA World Cup: আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
Savita Punia: অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget