এক্সপ্লোর

আমায় যা বলার বলুন, পরিবারকে টেনে আনবেন না: রোহিত শর্মা

‘মনে কখনওই নেতিবাচক চিন্তা আসতে দেওয়া ঠিক নয়। সব সময় ভাবি, আমি যে সুযোগটা পাচ্ছি, সেটার জন্য অনেকে অপেক্ষা করে আছে। তাই আমি দুঃখ পাবো কেন?’, মত রোহিতের।

মুম্বই : বেশ সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। ২০১৯ এ কেরিয়ারেও সুবর্ণ সময় কাটিয়েছেন রোহিত। আর ব্যক্তিগত জীবনেও তিনি আছেন বেশ খোশ মেজাজে। স্ত্রী মেয়েকে নিয়ে দারুণ খুশি তিনি। জানালেন রোহিত নিজেই। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান জানালেন, ২২ গজে ১২টি বছর কাটিয়ে এখন আর কে কী সমালোচনা করল, সেটা মনে দাগ কাটে না। জীবনে যেমন প্রশংসা পেয়েছেন, তেমন হেঁটেছেন কাঁটার উপর দিয়েও। তাই এখন খেলার ব্যাপারে অন্যভাবে ভাবেন তিনি। টেস্ট ওপেনার হিসেবে প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন তিনি। কিন্তু সেসব নিয়েও এখন অদ্ভুত নির্লিপ্ত তিনি। বললেন, বহুদিন আগে টেস্ট ম্যাচ নিয়ে ভাবা ছেড়ে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, কেন! রোহিতের সহজ জবাব, আগে প্রতিটি ম্যাচ খেলার পরই ভিডিও অ্যানালিস্টের কাছে ছুটতেন। প্রতিটি শট পর্যবেক্ষণ করতেন, চিন্তা করতেন কেন ওই বলটা ওর’ম ভাবে খেললেন। কিন্তু সেটা যে ঠিক নয়, সময়ের সঙ্গে তা বুঝেছেন রোহিত। এখন আর ওইভাবে ভাবেন না তিনি। ২০১৮-১৯ এর অস্ট্রেলিয়া সিরিজের আগেই নিজের মনকে বুঝিয়েছেন, যা হবে, তা তো হবেই, আর টেকনিক নিয়ে ভাববেন না। ‘তাতে খেলাটা উপভোগ করা যায় না’, মত রোহিতের। ‘অনেকেই ভেবে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজে ওপেনিং-এ দারুণ কিছু না করলেই বিপদ, ওটাই শেষ সুযোগ। আমি কিন্তু সেভাবে ভাবেনি। তাহলে ওইভাবে খেলতে পারতাম না।’, জানালেন রোহিত। ‘মনে কখনওই নেতিবাচক চিন্তা আসতে দেওয়া ঠিক নয়। সব সময় ভাবি, আমি যে সুযোগটা পাচ্ছি, সেটার জন্য অনেকে অপেক্ষা করে আছে। তাই আমি দুঃখ পাবো কেন?’ নিজের এই ভাবনাটাই দলের জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিতে চান রোহিত। পন্থকেও এমনটাই পরামর্শ দিয়ে থাকেন তিনি। ওই সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, ‘আমি ঋষভকে বলি নিজের চারপাশে একটা দেওয়াল তুলে রাখবে। ওটা তোমার নিজস্ব জায়গা। লোকে তোমার ব্যাপারে কথা বলতে চাইবে। তাদের বাইরে কথা বলতে দাও, ভেতরে আসতে দিও না। তুনি নিজে যেটা চাইবে সেটাই তুমি করো।’ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁরা খেলতে গিয়ে পরিবারের সঙ্গে নির্দিষ্ট কয়েকদিনের থেকেও বেশি সময় কাটান। ‘পরিবারকে নিয়ে এমন কথা উঠলে খুব খারাপ লাগে। ওরা আমাদের পাশে থাকে, সমর্থন জানায়, আনন্দে রাখে।’, সোজাসাপটা জবাব ফ্যামিলি ম্যান রোহিতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget