এক্সপ্লোর

প্রো কবাডি লিগ: প্রথম ম্যাচে তামিল থালাইভাস ৪২-২৬ ফলে হারাল পটনা পাইরেটসকে

চেন্নাই: হতাশাজনক পরাজয় দিয়ে এ বছরের প্রো কবাডি লিগ শুরু করল গতবারের চ্যাম্পিয়ন পটনা পাইরেটস। গতকাল উদ্বোধনী ম্যাচে তামিল থালাইভাস ৪২-২৬ ফলে হারিয়ে দিয়েছে তাদের। সন্ধেয় ইউ মুম্বা ও পুনেরি পল্টনের ম্যাচটি ৩২-৩২-এ শেষ হয়। তামিল থালাইভাসদের নেতৃত্ব দেন অধিনায়ক অজয় ঠাকুর। একাই ১৪ পয়েন্ট করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান তিনি। পটনা মার খায় ডিফেন্সে, মাত্র দুটি ট্যাকল পয়েন্ট স্কোর করতে পারে তারা। প্রদীপ নারওয়াল ১১ পয়েন্ট পান কিন্তু হার বাঁচাতে তা যথেষ্ট ছিল না। পটনা পাইরেটসের দুর্বল ডিফেন্স তামিল খেলোয়াড়দের রুখতে পারেনি। অজয় ঠাকুরের হাত ধরে খেলার ৩ মিনিটে রেড পয়েন্ট পায় থালাইভাস, প্রদীপ নারওয়ালকে আউট করে তারা ২-০ এগিয়ে যায়। মনজিৎ রেড পয়েন্ট পাওয়ায় খাতা খোলে পাইরেটস। কিন্তু তাদের ডিফেন্সের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে পরপর পয়েন্ট তুলতে থাকে থালাইভাস। ৭ মিনিট পর পটনা পাইরেটসের কোর্টে থেকে যান মাত্র দুজন খেলোয়াড়, থালাইভাস এগিয়ে যায় ৬-১ পয়েন্টে। ১০-২ পয়েন্টে তারা এগিয়ে থাকার সময় পাইরেটসের প্রদীপ নারওয়াল ২ রেড পয়েন্ট পান। কিন্তু ১২ মিনিটের মাথায় তামিল থালাইভাস খেলোয়াড় সুরজিৎ সিংহ দলকে ১৪-৫-এ এগিয়ে দেন। ১৮তম মিনিটে থালাইভাস এগিয়ে যায় ২৩-৮ পয়েন্টে। পটনা পাইরেটসের ডিফেন্স প্রথমার্ধ্বে একটাও ট্যাকল পয়েন্ট স্কোর করতে পারেনি। প্রথমার্ধ্ব শেষ হয় ১৮ পয়েন্টের ব্যবধানে, ২৬-৮-এ এগিয়ে থাকে তামিল টিমটি। অজয় ঠাকুর অসামান্য খেলে ২৩তম মিনিটে দলকে এগিয়ে দেল ৩২-৮-এ। ২৫তম মিনিটে পটনা পাইরেটস স্কোর করে তাদের প্রথম ট্যাকল পয়েন্ট কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। ৪০তম মিনিটে অল আউট গিয়ে তারা কিছু পয়েন্ট পায় ঠিকই কিন্তু থালাইভাসের সঙ্গে তাদের তফাত এতটাই বেশি যে কিছু করার ছিল না। আজ তামিল থালাইভাস খেলবে ইউপি যোদ্ধাদের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
FIFA World Cup 2026: ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা

ভিডিও

Suvendu Adhikari | আসানসোল-দুর্গাপুর এবং জলপাইগুড়ি-শিলিগুড়ি, কলকাতা ছাড়়িয়ে এবার জেলাতেও মেট্রো
Sikkim Tunnel Collapse: নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস, এখনও পর্যন্ত ১৬ জনের আটকে থাকার আশঙ্কা
JP Nadda Meets Protestors: আহত ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের দেখতে হাসপাতালে জেপি নাড্ডা
Malda Apple Mango : দেখতে আপেল, স্বাদে আম! মালদায় 'আম-চর্চা'
Suvendu Adhikari: বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ, 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ চালু রাজ্য সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget