এক্সপ্লোর

New Team India Coach: হয়ত সফর এখানেই শেষ, কোচের হটসিট ছাড়ছেন দ্রাবিড়? রোহিতদের কোচের দৌড়ে কে এগিয়ে?

Indian Cricket Team Coach: অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছিলেন। কিন্তু ভারতীয় দলের কোচ হিসেবে রানার্স হয়েই বিশ্বকাপ অভিযান শেষ করেছেন রাহুল দ্রাবিড়।

মুম্বই: বিশ্বকাপ ফাইনালের দিনই ম্যাচ শেষে তাঁর দিকে সাংবাদিকদের প্রশ্নবান উড়ে এসেছিল যে তিনি আদৌ পরের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) পর্যন্ত কোচের পদে থাকবেন কি না। তবে তিনি সেদিন উত্তর দেননি। বলেছিলেন যে এখনও কিছু ভাবছেন না সেই সব নিয়ে। তবে ফাইনাল শেষ হওয়ার ৪ দিনের মাথাতেই এক সূত্রের খবর যে আর হয়ত রোহিত, বিরাটদের কোচের হটসিটে দেখা যাবে না রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। তিনি নাকি বোর্ডের সঙ্গে এই বিষয় কথাও বলেছেন যে আর ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থাকতে চান না তিনি। ২ বছরের চুক্তি তাঁর শেষ হয়েছে গত ওয়ান ডে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। এরপরই নাকি ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল সিদ্ধান্ত নিয়েছে যে চুক্তির নবীকরণ আর করবেন না।

বোর্ড সূত্রে খবর, রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে পারেন ভিভি এস লক্ষ্মণ। এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ। এছাড়াও আজ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজেও কোচের দায়িত্ব দেখা যাবে লক্ষ্মণকে। এর আগেও কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে জাতীয় দলের কোচের দায়িত্বে মাঝে মাঝেই দেখা গিয়েছে লক্ষ্মণকে। এবার হয়ত পূর্ণাঙ্গ সময়ের জন্যই রোহিত, বিরাটদের হেডকোচ হিসেবে দেখা যাবে এই প্রাক্তন ভারতীয় ব্যাটারকে। রাহুল হয়ত এনসিএর ডিরেক্টর পদে আসবেন। তবে এখনই কোনও কিছুই চূড়ান্তভাবে জানানো হয়নি। 

উল্লেখ্য়, দুরন্ত পারফর্ম করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ হাতছাড়া করেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের পর থেকেই ৩৬-এর রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী রোহিত আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না। বিসিসিআই সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই 'হিটম্যান' নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন।

রোহিত নিজেই নিজেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরিয়ে রেখেছেন। তিনি এই বিষয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলেছেন বলে বিসিসিআই সূত্র মারফৎ জানা যায়। উক্ত বিসিসিআই কর্তা পিটিআইকে নাম গোপন রাখার শর্তে বলেন, 'এটা তো নতুন কিছু নয়। রোহিত বিগত এক বছরে টি-টোয়েন্টি খেলেইনি, কারণ ও ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর রেখেছিল। নির্বাচকপ্রধান অজিত আগরকরের সঙ্গে এই বিষয়ে ওর গভীর আলোচনাও হয়েছে। ও নিজেই নিজেকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রেখেছে। গোটা সিদ্ধান্তটাই রোহিতের ব্য়ক্তিগত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget