এক্সপ্লোর

IND vs SA T20I: কাল প্রথম টি-টোয়েন্টি, বিরাটদের দেখতে সমর্থকদের ঢল

IND vs SA T20I: বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল।

তিরুঅনন্তপুরম: কাল থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA T20I Series)। তার আগে আজ মঙ্গলবারই (২৭ সেপ্টেম্বর) তিরুঅন্ততপুরমে পৌঁছে গেল ভারতীয় দল (Indian Cricket Team)। ম্যাচের আগে ভারতীয় দলকে সাদরে স্বাগত জানাল তিরুঅনন্তপুরমের জনগণও। 

তিরুঅনন্তপুরমে টিম ইন্ডিয়া

রবিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। তাই বড় টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবে টিম ইন্ডিয়া। সিরিজে হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমাররা না খেললেও, খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রোহিত, বিরাটসহ গোটা ভারতীয় দলই আজ তিরুঅন্ততপুরমে পৌঁছে গিয়েছে। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিয়ো তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়েছে।

 

ভিডিয়োয় ভারতীয় দলের টিমবাসকে কেন্দ্র করে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে ভারতীয় হোটের যাত্রাপথের দুই ধারে অসংখ্য জনগণ ভিড় জমান। তাঁদের হাতে দলের বিভিন্ন তারকার সমর্থনে না না রকম ব্যানারও দেখা যায়। কিছু কিছু ব্যানারে ঘরের ছেলে সঞ্জু স্যামসনের দলে সুযোগ না পাওয়া নিয়েও হতাশার কথাও জানানো হয়। তবে মোটের ওপর বলাই বাহুল্য ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুই ম্যাচ জেতার পর ভারতীয় দল প্রোটিয়াদেরও প্রথম টি-টোয়েন্টি হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।

হুডার বদলে শ্রেয়স

দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক হুডা (Deepak Hooda)। পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বড়োদার এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য় ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হুডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়ে কিছুটা চাপ বেড়ে গেল। তাঁর বদলে কোন ভারতীয় তারকা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন?

সূত্রের খবর অনুযায়ী, হুডার বদলে আসন্ন প্রোটিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে শ্রেয়সই জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন। তাঁকে তিরুঅন্ততপুরমে ভারতীয় দলের টিম বাসেও লক্ষ্য করা গিয়েছে। শ্রেয়স বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে সুযোগ না পেলেও, তিনি রিজার্ভে রয়েছেন। অপরদিকে, হুডা কিন্তু মূলদলে থাকলেও, তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে জল্পনা বাড়ছে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের পর হুডা না কি সরসারি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাচ্ছেন।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ, ভারতে এসে পড়লেন বাভুমারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget