এক্সপ্লোর

কাল চতুর্থ টি-২০, নিয়মরক্ষার ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারত, সুযোগের অপেক্ষায় নবদীপ, ওয়াশিংটন, সঞ্জু

ভারতের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ব্যাটিং বিভাগে বদলের সম্ভাবনা কম।

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে যাওয়ার পর এবার শেষ দু’টি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় দল। গতকালের ম্যাচের পর অধিনায়ক বিরাট কোহলি এই ইঙ্গিত দেন। তিনি জানান, ৫-০ ফলে সিরিজ জেতা লক্ষ্য হলেও, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারদের সুযোগ প্রাপ্য। এছাড়া সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, ঋষভ পন্থরাও এখনও পর্যন্ত এই সিরিজে খেলার সুযোগ পাননি। ফলে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল দেখা যেতে পারে। ভারতের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ব্যাটিং বিভাগে বদলের সম্ভাবনা কম। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল খেলবেন। বিরাটও খেলবেন। ছন্দে থাকা শ্রেয়স আয়ারকেও মাঠের বাইরে বসিয়ে রাখার প্রশ্ন নেই। মণীশ পাণ্ডে, শিবম দুবেকেও খেলার সুযোগ দেওয়া হবে। আগামীকালের ম্যাচেও রাহুলই উইকেটকিপিং করবেন না ঋষভ বা সঞ্জুর মধ্যে কোনও একজনকে সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বোলিং বিভাগে বদলের সম্ভাবনা রয়েছে। শার্দুল ঠাকুরের বদলে খেলতে পারেন নবদীপ। জসপ্রীত বুমরাহকে যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন। ভারত-নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ১৪টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। কিউয়িদের জয় আটটি ম্যাচে এবং ভারত জিতেছে ৬টি ম্যাচ। এর মধ্যে গতকালের ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জয় পেয়েছে ভারত। সাম্প্রতিক রেকর্ডও ভারতের পক্ষে। শেষ পাঁচটি টি-২০ ম্যাচই জিতেছেন বিরাটরা। অন্যদিকে, কেন উইলিয়ামসনের দল শেষ পাঁচটি টি-২০ ম্যাচই হেরে গিয়েছে। এর মধ্যে দু’টি ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে নিষ্পত্তি হয়েছে। ভারতের বিরুদ্ধে শেষ পাঁচটি টি-২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে কিউয়িদের রেকর্ড ভাল হলেও, ভারতীয় দল এখন যে ফর্মে আছে, তাতে লড়াই মোটেই সহজ হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget