এক্সপ্লোর

Team India New Coach: কোহলিদের কোচ হতে চেয়ে বোর্ডের কাছে আবেদন করলেন দ্রাবিড়

Rahul Dravid: সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রাহুল ওই পদের জন্য তাঁর আবেদনপত্র জমা দিয়েছেন ভারতীয় বোর্ডে।

মুম্বই: জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রাহুল ওই পদের জন্য তাঁর আবেদনপত্র জমা দিয়েছেন ভারতীয় বোর্ডে। ফলে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিল, তা সত্যি হল। বিশ্বকাপ শেষ হলেই বিরাট কোহলিদের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব এখন শুধু সময়ের অপেক্ষা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরই ভারতের হেড কোচের দায়িত্ব থেকে সরছেন রবি শাস্ত্রী। মেয়াদ শেষ হওয়ার পর সরানো হচ্ছে শাস্ত্রীর সহকারীদেরও। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহরা দুবাইয়ে আইপিএল ফাইনালের সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে তাঁকে রাজি করিয়েই ফেলেছিলেন। তারপর কোচ ও বিভিন্ন সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য আবেদন জমার ব্যবস্থা করে বিসিসিআই। মঙ্গলবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। এদিনই রাহুল দ্রাবিড় আবেদন করেছেন বলে বোর্ড সূত্রে খবর। ভারতীয় ক্রিকেটমহল আপাতত কোচ হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা সময়ের অপেক্ষা বলে মনে করছে।

শাস্ত্রীর মেয়াদ ফুরোলে দ্রাবিড় ভারতের কোচ হতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলের কোচ হয়েছিলেন দ্রাবিড়। তার পরেও ভারতের কোচ হওয়ার চেয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলানোই বেশি পছন্দ ছিল দ্রাবিড়ের কাছে। কিন্তু সৌরভ-জয় শাহরাই দ্রাবিড়ের মত বদলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বলে সূত্রের খবর।

তবে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল কারণ, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআই সভাপতি সৌরভ বলেছিলেন, দ্রাবিড় কোচ হচ্ছেন এই খবর তিনি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। বলেছিলেন, দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও ভালো কাজ করেছেন। ভারতের যে শক্তিশালী দল গড়া সম্ভব হচ্ছে, তাতে এনসিএর ভূমিকা রয়েছে বলেও মতপ্রকাশ করেছিলেন সৌরভ।

দ্রাবিড়কে কোচ নিয়োগের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে সংবাদমাধ্যমে বলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। যদিও ভারতীয় ক্রিকেটমহলে দীর্ঘদিন ধরে জল্পনা সত্যি হওয়ার পথে। কারণ, কোচ হতে চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন মিস্টার ডিপেন্ডেবল দ্রাবিড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget