এক্সপ্লোর
অনুশীলন ছেড়ে জঙ্গল সাফারিতে মজল কোহলি-ব্রিগেড

জোহানেসবার্গ: তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে। সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে। ঝুলছে হোয়াইটওয়াশের ভ্রুকুটি।
এই পরিস্থিতিতে অনুশীলন না করে আফ্রিকান সাফারিতে বেরিয়ে পড়ল টিম ইন্ডিয়া। তাও, জোহানেসবার্গ থেকে এটি প্রায় ২৭০ কিলোমিটার দূরে।
টিম সূত্রের খবর, মাবুলা প্রাইভেট গেম রিসর্টে গিয়েছে কোহলি-ব্রিগেড। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এই জায়গাটি।
টিম সূত্রে খবর, এদিন গোটা রাত সেখানেই থাকবে গোটা দল।
আরও পড়ুন























