এক্সপ্লোর

সৌরভের সঙ্গে ‘মিল’ দেখছেন ক্লার্ক, বললেন, বিরাট আগ্রাসী, হারতে চায় না

নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মিল খুঁজে পাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বলেছেন, ‘আমার মনে হয় সৌরভের সঙ্গে বিরাটের মিল আছে। সৌরভ ভারতীয় দলে যে পরিবেশ তৈরি করেছিল, তার জন্য ওর কৃতিত্ব প্রাপ্য। ও কোনও সময়ই পিছনের আসনে থাকত না। মহেন্দ্র সিংহ ধোনি, অনিল কুম্বলে, বিরাট কোহলিরা নিজেদের মতো করে এই কাজটাই করেছে। বর্তমানে এমন একজন ভারতীয় দলের অধিনায়ক যে আগ্রাসী এবং হারতে চায় না।’ রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তার আগে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে স্টিভ স্মিথের চেয়ে বিরাটকে এগিয়ে রেখেছেন ক্লার্ক। তবে তাঁর মতে, টেস্টে বিরাটের চেয়ে সামান্য এগিয়ে স্মিথ। অধিনায়ক হিসেবে অবশ্য দু জনকেই সমান বলে মনে করেন ক্লার্ক। তিনি বলেছেন, ‘বিরাট ও স্মিথ দু জনেই অধিনায়ক হিসেবে উন্নতি করছে। এই মুহূর্তে বিরাট শীর্ষে আছে, কারণ ওর দল জিতছে। তবে তুমি যত রানই করো না কেন, তোমার দল জিতছে কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ অস্ট্রেলিয়া শেষবার যখন ভারত সফরে এসেছিল, সেবার টেস্ট সিরিজ হয়েছিল। সেই সিরিজের আগে হরভজন সিংহ বলেছিলেন, এটাই ভারত সফরে আসা দুর্বলতম অস্ট্রেলিয়া দল। ভারত ৪-০ ফলে সিরিজ জিতবে। যদিও সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত অবশ্য ২-১ ফলে সিরিজ জেতে ভারত। হরভজনের সেই মন্তব্য নিয়ে ক্লার্কের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। তবে ক্লার্ক মজা করে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। ভারতে আসার আগে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালেও উঠতে পারেনি স্মিথের দল। অন্যদিকে, ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে ৯টি ম্যাচেই জয় পেয়েছে। ফলে বিরাটদের আত্মবিশ্বাস তুঙ্গে। তার উপর চোটের জন্য এই সিরিজে দুই পেসার মিচেল স্টার্ক ও জোশ হ্যাজেলউডকে পাবে না অস্ট্রেলিয়া। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার ৪-১ ফলে সিরিজ জয়ের লক্ষ্যে ঝাঁপানো উচিত বলে মনে করেন ক্লার্ক। কারণ, ৪-১ ফলে সিরিজ জিতলে একদিনের ক্রিকেটে ফের এক নম্বর দল হয়ে যাবে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget