এক্সপ্লোর

রণকৌশল নিয়ে পেসারদের সঙ্গে ভিন্ন মেরুতে টিম পেইন, দু’পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময়, জানালেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ

সিডনি: একে তো ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের মুখে অস্ট্রেলিয়া, এর মধ্যে বিড়ম্বনা বাড়ল অধিনায়ক টিম পেইনের সঙ্গে রণকৌশল নিয়ে পেসারদের মতানৈক্যে। অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেভিড সেকারই স্বীকার করেছেন, সিডনিতে চলতি টেস্টের প্রথম দিন রণকৌশল নিয়ে অধিনায়কের সঙ্গে একমত ছিলেন না পেসাররা। খেলা শেষ হওয়ার পর তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। গতকাল প্রথম দিনের খেলার শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩০৩। ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারাদের দাপটে ম্লান হয়ে যান অস্ট্রেলিয়ার তিন পেসার জোশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ভারতের ব্যাটসম্যানদের বিরুদ্ধে কী রণকৌশল হওয়া উচিত, সে বিষয়ে ভিন্ন মেরুতে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসাররা। এ বিষয়ে অস্ট্রেলিয়ার বোলিং কোচ বলেছেন, ‘বোলাররা যেটা চাইছিল, টিম সেটা চাইছিল না। ও অন্যরকম কৌশলের কথা ভাবছিল। এটা সাধারণত হয় না, কিন্তু মাঠের বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ওদের মধ্যে সমস্যা হচ্ছে। গতকাল খেলা শেষ হওয়ার পর আমার ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে দলের বাকিদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আমাদের মনে হয়েছিল, সিডনি টেস্টের প্রথম দিনটা আমাদের পক্ষে হতাশাজনক ছিল। সেই কারণেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলাম। শুধু আমি না, জাস্টিনও বোলারদের পারফরম্যান্সে অখুশি ছিল। আমাদের বোলারদের মধ্যে ধারাবাহিকতার অভাব ছিল।’ অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নও জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার রণকৌশল নিয়ে খুশি নন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর তিনি বলেন, ‘আমি বোলিংয়ের কৌশল নিয়ে একেবারেই সন্তুষ্ট হইনি। প্রথম দিন উইকেটে আর্দ্রতা থাকলেও, আমরা তার সুযোগ নিতে পারিনি। আমার মনে হয়েছিল ফুল লেংথে বল করা উচিত ছিল। কিন্তু অধিনায়ক ও বোলাররা ভিন্ন পরিকল্পনা করে, যেটা কাজে লাগেনি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget