এক্সপ্লোর

IND vs WI: চ্যালেঞ্জ ছিল, কিন্তু প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি: সুন্দর

IND vs WI: আর ফিরে এসেই জাতীয় দলের জার্সিতে নজর কেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন ওয়াসিংটন সুন্দর।

আমদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন। ছিটকে গিয়েছিলেন ভারতীয় দল থেকে। এরপর টানা ৪ মাস মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফিরে এসেছেন দলে। আর ফিরে এসেই জাতীয় দলের জার্সিতে নজর কেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন ওয়াসিংটন সুন্দর। ম্যাচের পরই তরুণ এই স্পিনার বলেন, ''চ্য়ালেঞ্জ ছিল আমার কাছে প্রত্যাবর্তন করাটা। কিন্তু আমি পরিশ্রম করেছিলাম। নিজের ক্রিকেটকে যথাসম্ভব আরও উন্নত করার চেষ্ট করেছিলাম। শুধুমাত্র এই একটা বিষয়েই আমার নিয়ন্ত্রণ ছিল। এছাড়া আর কোনও কিছুর ওপর আমার নিয়ন্ত্রণ নেই। তাই আমি শুধু পরিশ্রম টুকুই করে গিয়েছি।"

গতবার আইপিএলেও খেলতে পাননি সুন্দর। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়াও চোটের জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। আর পেছনে ফিরে তাকাতে চাইছেন না সুন্দর। তিনি বলেন, ''সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও রয়েছে ২০২৩ এর বিশ্বকাপ। সেদিকেই আপাতত লক্ষ্য আমার। অন্য কিছু নিয়ে ভাবছি না। বিশ্বকাপ গত বছর খেলতে পারিনি। কিন্তু তা নিয়ে ভেবে লাভ নেই। আগামী ১৫,১৬ মাসে আরও ২ টো বিশ্বকাপ। সেটাই লক্ষ্য।''

পাওয়ার প্লেতে বল করেছেন। এর আগেও আরিসিবির জার্সিতে দেখা গিয়েছে সুন্দরকে পাওয়ার প্লেতে বল করতে। ডানহাতি স্পিনার বলছেন, "গত কয়েক বছর ধরেই আমি পাওয়ার প্লেতে বল করে আসছি। আমি খুব উপভোগও করি বিষয়টা। এছাড়া বিজয় হাজারে ট্রফিতেও আমি পাওয়ার প্লেতে বল করেছি।''

প্রথম ওয়ান ডে ম্যাচে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।

রান তাড়া করতে নেমে ভারতের কোনও সমস্যাই হয়নি। অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ। রোহিত ৫১ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। ঈশান করেন ২৮ রান। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান। ঋষভ পন্থ করেন ১১ রান। সূর্যকুমার যাদব ৩৪ ও দীপক হুডা ২৬ রান করে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget