এক্সপ্লোর

Thomas Cup : "এটা শুধুমাত্র ভারতেই হয়", টমাস কাপ জয়ের পর প্রধানমন্ত্রীর ফোনে অভিভূত ভারতীয় শাটলার

PM Modi congratulated Team India : রবিবার ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত

নয়া দিল্লি : ঐতিহাসিক টমাস কাপ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন। যা নিয়ে অভিভূত ভারতীয় শাটলার চিরাগ শেট্টি। ভারত প্রথমবার টমাস কাপ জয়ের পর জয়ী দলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 

এনিয়ে শাটলার চিরাগ শেট্টি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "জয়ের পর কোনও স্পোর্টস টিমকে প্রধানমন্ত্রীকে ফোন করতে দেখিনি। এটা শুধুমাত্র ভারতেই হয়। এটা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা খুবই খুশি হয়েছিলাম এটা ভেবে যে, উনি নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে জয়ের জন্য আমাদের অভিনন্দন জানিয়েছিলেন।"

রবিবার ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারান কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দেয়।

টমাস কাপ (Thomas Cup) ব্যাডমিন্টনে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ভারত। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত। প্রথম গেম হেরে গিয়েও ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ব্যবধানে ইন্দোনেশিয়ার ডাবলস জুটি মহম্মদ এহসান ও কেভিন সঞ্জয়া সুকামুলজোকে হারিয়ে দেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।

তার আগে রবিবার ফাইনালে সিঙ্গলসে ইন্দোনেশিয়ার অ্য়ান্থনি গিনটিংকে (AS Ginting) হারিয়ে দেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম গেম ৮-২১ ব্যবধানে হেরে গেলেও দুরন্ত প্রত্যাঘাত করেন ভারতীয় শাটলার। ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার পর সকলের নজর ছিল কিদাম্বির দিকে। তিনি জিতে যাওয়ায় শেষ দুই ম্যাচের আর দরকার হয়নি।

প্রথম গেমে ৩-২ ব্যবধানে এগিয়ে যান ভারতের লক্ষ্য। কিন্তু তারপরই চাপে পড়ে যান। একের পর এক ভুল করে লক্ষ্য হেরে যান ৮-২১ ব্যবধানে। পরের গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লড়াই শুরু করেন লক্ষ্য। জিনটিংয়ের বিরুদ্ধে দ্বিতীয় গেমে একটা সময় ১১-৭ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমে জয় পান তিনি। ২১-১৭ পয়েন্টে গেম জিতে ম্যাচ ১-১ করেন ভারতীয় শাটলার। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, শেষ গেম জিতলেই ম্যাচ পকেটে পুরে নেবেন লক্ষ্য।

কিন্তু তৃতীয় গেমে তাঁর লড়াই সহজ ছিল না। ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন লক্ষ্য। এই গেম ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক এবং হারলে ম্যাচটাই হেরে যেতেন লক্ষ্য। কিন্তু হতাশ করেননি ভারতীয় শাটলার। প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জিনটিংকে হারিয়ে দিলেন তিনি। স্নায়ুর চাপ সামলে ২১-১৬ পয়েন্টে তৃতীয় তথা শেষ গেম জিতে নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget