এক্সপ্লোর

NZ vs SA: ২ ইনিংসেই কিউয়ি বোলারদের দাপট, প্রথম টেস্টে ইনিংসে হার দক্ষিণ আফ্রিকার

NZ vs SA: যার সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ২ ইনিংসে ৯ উইকেট তুলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হেনরি। 

ক্রাইস্টচার্চ: প্রথম ইনিংসে ম্যাট হেনরি তো দ্বিতীয় ইনিংসে টিম সাউদি। ২ কিউয়ি পেসারের ম্যাচ জুড়ে দাপট। যার সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ২ ইনিংসে ৯ উইকেট তুলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হেনরি। 

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্য়ান্ড অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।মাত্র ৯৫ রানে শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়া শিবির। ১৫ ওভার বল করে ২৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ম্যান হেনরি। মূলত ডানহাতি এই পেসারের বিধ্বংসী বোলিংয়ের সামনেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে ৪৮২ রানের বিশাল রান বোর্ডে দাঁড় করায়। হেনরি নিকোলস শতরানের ইনিংস খেলেন। ৯৬ রানের ইনিংস খেলেন টম ব্লান্ডেল। তবে সেঞ্চুরি মিস করেন তিনি। কিন্তু বিশাল রান বোর্ডে তুলে নেয় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে ১১১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন দলের মিডল অর্ডার ব্যাটার তেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি অধিনায়ক ডিন এলগার।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা শিবিরে বারবার আঘাত হানেন টিম সাউদি। তৃতীয় দিনে আড়়াই ঘণ্টার লড়াই শেষে ম্যাচে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে গত ১৮ বছরে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের হাতছানি রয়েছে নিউজিল্যান্ডের সামনে। ২০০৪ সালে শেষবার অকল্যান্ডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিউয়ি শিবির। এই সময়ের মধ্যে মোট ৪৬ বার দু দল মুখোমুখি হয়েছে। 

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতে নিউজিল্যান্ডে উড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ধরাশায়ী হতে হত তাদের।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget