এক্সপ্লোর

PM Modi on Tokyo Olympics: "র‌্যাঙ্ক দিয়ে নয়, পদক জিতে বিশ্বে স্বীকৃতি পাচ্ছে নতুন ভারত", মন্তব্য প্রধানমন্ত্রীর

"র‌্যাঙ্ক দিয়ে নয়, পদক জিতে বিশ্বে স্বীকৃতি পাচ্ছে নতুন ভারত। টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দল(পুরুষ) ব্রোঞ্জ জেতার পর এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি : "র‌্যাঙ্ক দিয়ে নয়, পদক জিতে বিশ্বে স্বীকৃতি পাচ্ছে নতুন ভারত। এটা প্রমাণিত যে, কঠোর পরিশ্রমেই কারও উন্নয়ন নির্ধারিত হয়, পরিবারের দ্বারা নয়। ভারতের যুবসমাজ দ্রুত এগিয়ে চলেছে। উন্নতি করছে।" টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দল(পুরুষ) ব্রোঞ্জ জেতার পর এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।    

আজই টোকিও অলিম্পিক্সের পুরুষদের হকিতে ব্রোঞ্জ জেতে ভারত। জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে জয় হাসিল করে নেন মনদীপ, সিমরনজিতরা। এদিন ৫-৪ গোলে তাঁরা হারিয়ে দেন জার্মানিকে। কড়া টক্কর শেষে শেষ হাসি হাসেন মনপ্রীতরাই। ভারতের জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। ট্যুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।  

ট্যুইটারে নরেন্দ্র মোদি বলেন, 'ঐতিহাসিক এই দিনটা প্রত্যেক ভারতবাসী মনে রাখবে। ভারতের পুরুষ হকি দলকে অভিনন্দন। ভারতে ব্রোঞ্জ পদক নিয়ে আসার জন্য। ভারতবাসীর, বিশেষ করে তরুণ প্রজন্মের কল্পনাকে ছুঁয়ে গিয়েছে ভারতীয় দল। আমি গর্বিত ওদের জন্য।'

উল্লেখ্য, ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতছিল। সেবার হকিতে সোনা জিতেছিল ভারত। এবারও সোনা জয়ের লক্ষ্যেই ছিল ভারত। কিন্তু, সেমিতে এসে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের। যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে। 

ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে এসে হরমনপ্রীত বলেন, 'সবাই নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। প্রথম দিকে একটু পিছিয়ে পড়েছিলাম আমরা। কিন্তু দ্রুত ছন্দ ফিরে পেয়েছি আমরা। এটা আমার দ্বিতীয় অলিম্পিক্স। কিন্তু দলের অনেকেই একেবারে নতুন মুখ। তাই সবার জন্যই এই মুহূর্ত ভীষণভাবে স্পেশ্যাল। এই জয় উপভোগ করতে চাই এখন।'

উল্লেখ্য, আজ রবি কুমার দাহিয়া রুপো জেতার পর টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ায় ৫। এর জেরে পদক তালিকায় ৬৫-তে রয়েছে দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget