এক্সপ্লোর

১৫টি আন্তর্জাতিক ম্যাচে ২৬ বার স্পট-ফিক্সিং হয়েছে, দাবি একটি তথ্যচিত্রে, মানতে নারাজ আইসিসি

দুবাই: ফের আন্তর্জাতিক ক্রিকেটে স্পট-ফিক্সিংয়ের কালো ছায়া। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া তথ্যচিত্রে দাবি করা হয়েছে, ২০১১ ও ২০১২ সালে ১৫টি ম্যাচে ২৬ বার স্পট-ফিক্সিং হয়েছে। ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার সাতটি ম্যাচে স্পট-ফিক্সিং করেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পাঁচটি ম্যাচে এবং পাকিস্তানের ক্রিকেটাররা তিনটি ম্যাচে স্পট-ফিক্সিং করেছেন। আরও একটি ম্যাচে অন্য দলের ক্রিকেটাররা স্পট-ফিক্সিং করেছেন বলে অভিযোগ। এর প্রমাণও রয়েছে বলে দাবি করা হয়েছে ওই তথ্যচিত্রে। আইসিসি অবশ্য স্পট-ফিক্সিংয়ের অভিযোগ মানতে নারাজ। এ বিষয়ে আইসিসি-র দুর্নীতি দমন শাখার আধিকারিক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘এই তথ্যচিত্র প্রচারিত হওয়ার পর থেকেই আমরা সম্প্রচারকারীদের সহযোগিতা চাইছি। পূর্ণ ও বিস্তারিত তদন্তের ক্ষেত্রে সম্প্রচারকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সেই কারণেই তাঁদের সাহায্য চাইছি আমরা। আশা করি ইন্টারপোলকে ফুটেজ দেওয়া হবে।’ ওই তথ্যচিত্রে দাবি করা হয়েছে, ‘লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচ, কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ এবং সংযুক্ত আরব আমিরশাহীতে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের বেশ কয়েকটি ম্যাচে স্পট-ফিক্সিং হয়েছে। কয়েকজন বিখ্যাত ক্রিকেটার ব্যাট করার সময় ইচ্ছাকৃতভাবে খারাপ খেলেছেন।’ ওই তথ্যচিত্রে আরও বলা হয়েছে, ‘২০১২ সালে শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ চলাকালীন মুম্বইয়ে জন্মানো এবং বর্তমানে দুবাইয়ের বাসিন্দা বুকি অনিল মুনাবর ও তার সঙ্গীদের বিরাট কোহলি, রোহিত শর্মা, উমর আকমলদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। তবে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget