এক্সপ্লোর

Ravi Shastri Birthday: জন্মদিনে তারকা ছাত্রদের শুভেচ্ছাবার্তায় ভাসলেন গুরু শাস্ত্রী

বিরাটদের সামনে ইংল্যান্ড সফর। প্রায় চার মাসের লম্বা সফরে যাচ্ছে দল।

মুম্বই: বৃহস্পতিবার ৫৯ বছরে পা দিলেন রবি শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে শুভেচ্ছায় ভেসে গেলেন বিরাট কোহলিদের হেড স্যার। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি প্রাক্তনরাও শুভেচ্ছাবার্তা পাঠালেন।

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে এখন মুম্বইয়ের হোটেলে নিভৃতবাসে রয়েছেন শাস্ত্রী। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেই। দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ান ডে খেলেছেন শাস্ত্রী। ব্যাট হাতে ৩৮৩০ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ১৫১টি উইকেট। তাঁর কোচিংয়ে বিরাটরা এখনও কোনও আইসিসি-র ট্রফি জিততে না পারলেও, টিম হিসেবে ইন্ডিয়া গোটা বিশ্বে শাসন করছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।

বৃহস্পতিবার প্রথমেই শাস্ত্রীকে শুভেচ্ছা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ট্যুইটারে শাস্ত্রীর ক্রিকেটজীবনের কিছু মুহূর্ত তুলে ধরেছে তারা। জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ট্য়ুইট করেন, ‘শুভ জন্মদিন রবি ভাই। দিনটা খুব ভাল কাটুক’। অজিঙ্ক রহানে ট্যুইট করেছেন, ‘শুভ জন্মদিন রবি ভাই। মাঠ এবং মাঠের বাইরে আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলুন। আগামী বছরগুলি খুব ভাল কাটুক’। শাস্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ইশান্ত শর্মা লিখেছেন, ‘আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রবি ভাই! দিনটা খুব ভাল কাটুক, আগামী দিনে সুস্থ থাকুন, সুখে থাকুন’!

দীনেশ কার্তিক লিখেছেন, ‘ট্রেসার বুলেটের বয়স আরও এক বছর বাড়ল। আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রবি শাস্ত্রী’। ঋদ্ধিমান সাহা শাস্ত্রীর সঙ্গে নিজের পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন রবি ভাই! আগামী বছরটা খুব ভাল কাটুক’।

বিরাটদের সামনে ইংল্যান্ড সফর। প্রায় চার মাসের লম্বা সফরে যাচ্ছে দল। আগামী ১৮-২২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। এরপর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড রওনা হওয়ার কিছুদিন আগেই দলের ভূয়সী প্রশংসা করেন শাস্ত্রী। তিনি বলেছিলেন, "ভারত এক নম্বর হওয়ার জন্য চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। এই দলের কোচ হতে পেরে অত্যন্ত গর্বিত।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Qualifier 2 Live: চাপের মুখে দলের হয়ে অনবদ্য় ইনিংস, অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল
চাপের মুখে দলের হয়ে অনবদ্য় ইনিংস, অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল
Manjrekar On Jaiswal: 'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
Bengal Cricket: স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
GT vs RR: নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR
নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget