এক্সপ্লোর

Hockey: মহামেডান মাঠের পর এবার ইস্টবেঙ্গল মাঠ, ফের হকি ম্যাচকে কেন্দ্র করে বাঁধল ধুন্ধুমার

East Bengal: দিন কয়েক আগেই মহামেডান মাঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান হকি ম্য়াচ ঘিরেও সমর্থকদের মধ্যে ঝামেলা বেঁধেছিল।

কলকাতা: হকি (Hockey) খেলাকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র ময়দান। মহমেডান মাঠের পর এবার অশান্তি ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে। একটি গোলকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। বচসা বাড়তে বাড়তে তা মারামারিতে গড়ায়। হকি স্টিকের আঘাতে ইস্টবেঙ্গল ক্লাবের এর দুই সদস্য গুরুতর আহত হন। খবর অনুযায়ী, তিলক দে এবং অনুপ দে নামক ওই দু'জন ইস্টবেঙ্গল সদস্যের মাথায় আঘাত লেগেছে।

আহত দুই সদস্যকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। দুই সদস্যের মধ্য়ে তিলক দের অবস্থা বেশ আশঙ্কাজনক। লাল হলুদ ক্লাবের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রসঙ্গত, এই ঘটনা কিন্তু প্রথম নয়। সদ্যই ইস্টবেঙ্গল-মহামেডানের ডার্বি ঘিরেও মহামেডান মাঠে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল।

রবিবার ১৯ ফেব্রুয়ারি কলকাতার দুই বড় দল হকির ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ঘিরেই উত্তেজনা ছড়ায়। সেই ম্যাচেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে গ্যালারি থেকে মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল কর্তাদের কটূক্তি করার অভিযোগ করা হয়। সবুজ মেরুন সমর্থকরা ইটও ছোড়েন বলেন অভিযোগ। 

শনিবার ফুটবল ডার্বি

শনিবার ভারতীয় ফুটবলের মহারণ। আইএসএলে (ISL) মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান (ATK MB) ও ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যত এগিয়ে আসছে কলকাতা ডার্বি, তত শহরের তাপমাত্রাও যেন বাড়ছে। ম্যাচের অনলাইন টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে কাউন্টারের টিকিটও বিক্রি শুরু হয়ে গেল। টিকিটের চাহিদা তুঙ্গে। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বিতে গ্যালারিতে সাড়ে বাষট্টি হাজার দর্শক উপস্থিত ছিলেন। এ বার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। 

ডার্বিতে নামার আগের ম্যাচে দুই দলই দুর্দান্ত জয় পেয়েছে। ইস্টবেঙ্গল এফসি হারিয়েছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে এবং এটিকে মোহনবাগান হারিয়েছে কেরল ব্লাস্টার্স এফসি-কে। ফলে দুই দলই এখন ছন্দে রয়েছে। ফিরতি ডার্বিতে একে অপরের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য মরিয়া। ইস্টবেঙ্গলের কাছে এটা বরাবরের মতোই মর্যাদার লড়াই। টানা সাতটি মুখোমুখি লড়াইয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে। অন্যদিকে এটিকে মোহনবাগানের কাছে শুধু চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বজায় রাখার লড়াই নয়, তিন নম্বরে থেকে প্লে অফের প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলার চ্যালেঞ্জও। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে তবেই তা সম্ভব হবে। তাই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: বিশ্বজয়ীর অবসর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রামোস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget