এক্সপ্লোর

ঘানার বিরুদ্ধে চার গোলে হেরে বিশ্বকাপ শেষ ভারতের

নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে ০-৪ গোলে হেরে গেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার বিরুদ্ধে ধীরাজ সিংহ, জিকসন সিংহদের লড়াই সবার প্রশংসা কুড়িয়েছিল। তবে আজ ভারত মোটেই ভাল খেলতে পারেনি। এই ম্যাচে প্রথম দলে চারটি বদল করেন কোচ লুইস নর্টন দে মাতোস। নমিত দেশপাণ্ডে, অভিজিৎ সরকার, রহিম আলি ও নিনথোইনগানবা মিতেইয়ের বদলে সুযোগ দেওয়া হয় জিতেন্দ্র সিংহ, নোঙ্গদাম্বা নাওরেম, সুরেশ ওয়াংজাম ও অনিকেত যাদবকে। ফর্মেশনও বদল করা হয়। এদিন ৪-৩-৩ ছকে খেলা শুরু করে ভারত। এতগুলি বদলের প্রভাব পড়ে খেলায়। শুরু থেকে শেষপর্যন্ত প্রাধান্য নিয়ে খেলে বড় ব্যবধানে জিতে নক-আউট পর্যায়ে চলে গেল ঘানা। এই ম্যাচের শুরু থেকেই ভারতের গোলমুখে ঘানার একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল। তবে প্রথমার্ধের শেষদিক পর্যন্ত ম্যাচে সমতা বজায় রাখতে সক্ষম হয় ভারত। ৪৩ মিনিটে প্রথম গোল করে ঘানাকে এগিয়ে দেন এরিক আইয়া। ৫২ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। ৮৬ মিনিটে তৃতীয় গোল করেন রিচার্ড ড্যানসো। পরের মিনিটেই ব্যবধান বাড়ান ইমানুয়েল টোকু। এই গ্রুপের অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে কলম্বিয়া। ফলে লাতিন আমেরিকার এই দেশটিও শেষ ষোলোয় পৌঁছে গেল। গ্রুপে তিনটি দলেরই পয়েন্ট ৬। একমাত্র ভারতই কোনও পয়েন্ট পেল না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: রোহিত-বিরাট প্রেমীদের জন্য সুখবর, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
রোহিত-বিরাট প্রেমীদের জন্য সুখবর, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
IPL 2026: অবশেষে মুস্তাফিজুরের বিকল্প বেছে নিল কেকেআর, বিশ্বকাপ কাঁপানো বোলারকে সই করল নাইটরা
IPL 2026: অবশেষে মুস্তাফিজুরের বিকল্প বেছে নিল কেকেআর, বিশ্বকাপ কাঁপানো বোলারকে সই করল নাইটরা
LPG Gas Crisis: গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত, বন্ধ হয়ে যাওয়ার পথে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন
গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত, বন্ধ হয়ে যাওয়ার পথে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন
The Hundred Auction: 'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই
'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
Embed widget