এক্সপ্লোর

নির্বাসনের সাজাকে চ্যালেঞ্জ করে আবেদন উমর আকমলের

তিন বছরের নির্বাসনের সাজার বিরুদ্ধে আবেদন জানালেন পাক ক্রিকেটার উমর আকমল। ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাব কর্তৃপক্ষকে না জানানোর জন্য উমরকে তিন বছরের জন্য নির্বাসিত করেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর শৃঙ্খলারক্ষা কমিটি।

করাচি: তিন বছরের নির্বাসনের সাজার বিরুদ্ধে আবেদন জানালেন পাক ক্রিকেটার উমর আকমল। ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাব  কর্তৃপক্ষকে না জানানোর জন্য উমরকে তিন বছরের জন্য নির্বাসিত করেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর শৃঙ্খলারক্ষা কমিটি। সেই সাজার বিরুদ্ধে পাক বোর্ডের কাছে আবেদন জানালেন তিনি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে পাক বোর্ড একটি নিরপেক্ষ প্যানেল গঠন করবে এবং সেই প্যানেলে উমরের আর্জির শুনানি হবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই মামলায় তাঁর হয়ে সওয়াল করতে এক দুঁদে আইনজীবীর সাহায্য নিয়েছেন উমর। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক পরামর্শদাতা বাবর আওয়ান। চলতি বছরের গোড়ায় পাকিস্তান সুপার লিগের আগে দুর্নীতির প্রস্তাব পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করে পিসিবি-র শৃঙ্খলারক্ষা সংক্রান্ত প্যালেন। উমরের তিন বছরের নির্বাসনের সাজা ঘোষণা করে প্যানেল। পিএসএলে তাঁর দল কোয়েটা গ্লাডিয়েটরের প্রথম ম্যাচের আগে উমরকে সাসপেন্ড করা হয়। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের ভাই উমর। আকমল পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ একদিন ও ৫৮ টি ২০ ম্যাচ খেলেছেন। তিনি পাকিস্তানের সীমিত ওভারের দলের  বর্তমান অধিনায়ক বাবর আজমের তুতো দাদা। উমর পাকিস্তানের হয়ে শেষবারখেলেছেন গত অক্টোবরে। তিনি পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ একদিন ও ৮৪ টি ২০ ম্যাচ খেলেছেন। অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে সাড়া জাগিয়েছিলেন উমর। কিন্তু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে এরইমধ্যে বারেবারেই বিতর্কে জড়িয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget