এক্সপ্লোর

অশ্বিন, জাডেজাকে বিশ্রাম, দলে ফিরলেন উমেশ, শামি

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা হল আজ। দলে ফিরলেন দুই পেসার মহম্মদ শামি ও উমেশ যাদব। বিশ্রাম দেওয়া হল দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দল থেকে বাদ পড়েছেন একমাত্র শার্দুল ঠাকুর। কেদার যাদব শ্রীলঙ্কা সফরে রান না পাওয়ায় তাঁর দলে থাকা নিয়ে সংশয় ছিল। তবে বল হাতে ভাল পারফরম্যান্স দেখানোর জন্যই ফের সুযোগ পেয়েছেন কেদার। অশ্বিনকে এই সিরিজের দলে রাখা হবে কি না, সেটা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এই স্পিনার এখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। দ্বিতীয় ডিভিশনে উরসেস্টারশায়ারের হয়ে চারটি ম্যাচ খেলার চুক্তি রয়েছে তাঁর। এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন। লেস্টারশায়ার ও ডারহামের বিরুদ্ধে ম্যাচ খেলবেন অশ্বিন। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ইচ্ছাতেই তিনি কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছেন। সেই কারণেই সাম্প্রতিক সময়ে দেশের সেরা স্পিনারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের দলে রাখা হল না বলে বিসিসিআই সূত্রে খবর। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরে দলের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহালের মতো যে ক্রিকেটাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছে, তাদের আরও সুযোগ দেওয়া হল। শক্তিশালী রিজার্ভ বেঞ্চ গড়ে তোলার চেষ্টা করছি আমরা।’ ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মহম্মদ শামি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CSK vs SRH Match Highlights: দুরন্ত ঈশান-কামিন্স, ধোনি-হীন চেন্নাইকে হারিয়ে রেকর্ড হায়দরাবাদের, প্লে অফে জায়গা পাকা
দুরন্ত ঈশান-কামিন্স, ধোনি-হীন চেন্নাইকে হারিয়ে রেকর্ড হায়দরাবাদের, প্লে অফে জায়গা পাকা
KKR IPL 2026: মাঠেই এলেন না ২ তারকা! মুম্বই ম্যাচের আগে দুশ্চিন্তায় KKR সমর্থকেরা, কী জানাল নাইট শিবির?
মাঠেই এলেন না ২ তারকা! মুম্বই ম্যাচের আগে দুশ্চিন্তায় KKR সমর্থকেরা, কী জানাল নাইট শিবির?
Suvendu Meets Leander: মাতৃহারা লিয়েন্ডার পেজ়, চার্চে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, শোকবার্তায় কী লিখলেন?
মাতৃহারা লিয়েন্ডার পেজ়, চার্চে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, শোকবার্তায় কী লিখলেন?
BCCI: তথ্যের অধিকার আইনের আওতায় আর রইল না ভারতীয় ক্রিকেট, বিরাট সিদ্ধান্ত কেন্দ্রীয় তথ্য কমিশনের
তথ্যের অধিকার আইনের আওতায় আর রইল না ভারতীয় ক্রিকেট, বিরাট সিদ্ধান্ত কেন্দ্রীয় তথ্য কমিশনের

ভিডিও

Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Embed widget