এক্সপ্লোর

রিও অলিম্পিক: লক্ষ্য ক্রীড়াবিদদের ‘সুরক্ষা’, অর্ডার গেল সাড়ে ৪ লক্ষ কন্ডোমের!

নয়াদিল্লি: আগামী ৫ অগাস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে অলিম্পিকের আসর। চলবে ২১ অগাস্ট পর্যন্ত। এই ১৭-দিনের মেগা-ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছেন বিশ্বের প্রায় সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ। গেমসকে সফল করে তুলতে এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন আয়োজকরা। বলা যেতে পারে, গত ২ বছর ধরেই চূড়ান্ত প্রস্তুতি-পর্ব শুরু হয়ে গিয়েছে। ক্রীড়াবিদ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ এবং দেশী-বিদেশী অতিথিদের জন্য সব রকমের ব্যবস্থা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে থাকে, সেই দিকে সজাগ আয়োজকরা। এই ব্যবস্থার বিপুল তালিকার মধ্যে এমন একটি জিনিস রয়েছে, যা সকলকে চমকে দেওয়ার মতো। জানা গিয়েছে, ক্রীড়াবিদ ও সাপোর্ট স্টাফদের ‘সুরক্ষার’ দিকটি মাথায় রেখে সাড়ে চার লক্ষ কন্ডোম এবং পৌনে দু’লক্ষ ল্যুবরিকেন্ট-এর প্যাকেটের বন্দোবস্ত করেছে অলিম্পিক গেমস আয়োজক কমিটি। সূত্রের খবর, এর মধ্যে সাড়ে তিন লক্ষ কন্ডোম পুরুষ ক্রীড়াবিদ এবং বাকি ১ লক্ষ কন্ডোম মহিলা ক্রীড়াবিদদের জন্য রাখা হয়েছে বলে জানা গিয়েছে। কমিটির এক সদস্য জানান, যদি অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সংখ্যার সঙ্গে কন্ডোমের সংখ্যাকে ভাগ করলে দেখা যাবে প্রতি ক্রীড়াবিদের জন্য গড়ে ৪২টি কন্ডোম বরাদ্দ করা হয়েছে। অলিম্পিকে কন্ডোমের ব্যবস্থা রাখাটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। এর আগেও বহু অলিম্পিক আসরে ক্রীড়াবিদ ও স্টাফদের জন্য কন্ডোমের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এত বিপুল পরিমাণে কখনই নয়। একটা পরিসংখ্যান দিলে চিত্রটা স্পষ্ট হবে। ২০০০ সালের সিডনি অলিম্পিকের সময় ৪৫ হাজার কন্ডোম বিনামূল্যে বিলি করা হয়েছিল। ২০০৮ সালে বেজিং অলিম্পিকের সময় এই সংখ্যাটি ছিল প্রায় ৯০ হাজার। গত লন্ডন অলিম্পিকে প্রায় দেড় লক্ষ কন্ডোম বিলি করা হয়। এবার একেবারে তিনগুণ বেড়ে হল সাড়ে ৪ লক্ষ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এই বিপুল পরিমাণ কন্ডোম-বিলিকে ঘিরে অবশ্য কম বিতর্ক হচ্ছে না। ইতিমধ্যেই গেমসকে ‘একটা বিশালকায় বেলেল্লাপনার গন্তব্যস্থল’ বলে কটাক্ষ করেছেন এক নামী ক্রীড়াবিদ। কিন্তু, বিশেষজ্ঞদের চিন্তার কারণ অন্য। কিছুদিন আগেও, জিকা ভাইরাস ব্রাজিলে মারণ আকার ধারণ করেছিল। মশাবাহিত এই ভাইরাস যৌনসঙ্গমের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষকরে এটি ক্ষতি করে ওই যৌনসঙ্গেমের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর। চিকিৎসকদের মতে, এই ভাইরাসের ফলে শিশুরা মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ, তাদের মস্তিষ্কের গঠন স্বাভাবিকের চেয়ে ছোট হয়। তাই হয়ত, ক্রীড়াবিদদের ‘সুরক্ষার’ কথা ভেবে কন্ডোমের অভাব রাখতে চান না আয়োজকরা। যতই হোক, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে কথা!

সেরা শিরোনাম

Rahane On Gill: 'ক্যাপ্টেন গিলের আত্মবিশ্বাসই মূল ইউএসপি', দরাজ সার্টিফিকেট রাহানের
'ক্যাপ্টেন গিলের আত্মবিশ্বাসই মূল ইউএসপি', দরাজ সার্টিফিকেট রাহানের
NZ vs IND ODI Live: বিরাটের ব্যাট ও ফাস্ট বোলারদের দাপটে পাঁচ উইকেটে ভারতের দুরন্ত জয়
বিরাটের ব্যাট ও ফাস্ট বোলারদের দাপটে পাঁচ উইকেটে ভারতের দুরন্ত জয়
IND vs NZ ODI: দাপট কোহলির, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৫ উইকেটে হারাল ভারত
দাপট কোহলির, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৫ উইকেটে হারাল ভারত
Virat Kohli: সচিন, পন্টিংদেরও অধরা, অকল্যান্ডে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে এমনই ইতিহাস গড়লেন কোহলি
সচিন, পন্টিংদেরও অধরা, অকল্যান্ডে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে এমনই ইতিহাস গড়লেন কোহলি

ভিডিও

Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda
Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget