এক্সপ্লোর

বলের গতি ঘণ্টায় ১৭৫ কিলোমিটার! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শোরগোল ফেলে দিল শ্রীলঙ্কার ১৭ বছরের পেসার পাথিরানা

২২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার পরের ম্যাচ। সেই ম্যাচেও ১৭ বছরের পেসারের দিকে নজর থাকবে বিশ্বের।

কিম্বারলি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শোরগোল ফেলে দিল মাথিসা পাথিরানা। ভারতের বিরুদ্ধে ম্যাচে যার একটি ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার! রবিবার কিম্বারলির ডায়মন্ড ওভাল মাঠে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। ম্যাচে ৯০ রানে জেতে প্রিয়ম গর্গের নেতৃত্বাধীন ভারত। তবে চর্চার কেন্দ্রে শ্রীলঙ্কার পেসার পাথিরানা। বয়স ১৭ বছর। ডানহাতি পেসারের বোলিং লাসিথ মালিঙ্গাকে মনে করায়। মালিঙ্গার মতোই স্লিঙ্গিং অ্যাকশন। অর্থাৎ বোলিং আর্ম বল রিলিজের সময় আড়াআড়িভাবে নেমে আসে। রবিবার ম্যাচে দারুণ কিছু করতে পারেনি পাথিরানা। তার ৮ ওভারে ৪৯ রান তোলে ভারতীয় ব্যাটসম্যানেরা। লাইন-লেংথ নিয়েও সমস্যায় পড়তে হয়েছে পাথিরানাকে। তবে তার একটি ডেলিভারির গতি স্পিডগানে ধরা পড়ে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। পাথিরানার ডেলিভারি পিচে পড়ে লেগস্টাম্পের অনেকটা বাইরে দিয়ে গিয়ে জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। ওয়াইড দেন আম্পায়ার। তখনই স্পিডগানে বলের গতি দেখায় ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। বা ঘণ্টায় ১০৮ মাইল। ২০০৩ বিশ্বকাপে নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েব আখতারের একটি ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতির ডেলিভারি। এছাড়া শন টেট, ব্রেট লি-র মতো পেসারদের ডেলিভারি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতি স্পর্শ করেছিল। তবে পাথিরানার ডেলিভারিই এখন আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম হয়ে রইল। ২২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার পরের ম্যাচ। সেই ম্যাচেও ১৭ বছরের পেসারের দিকে নজর থাকবে বিশ্বের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে

ভিডিও

Abhishek Banerjee | সেবার আড়ালে 'জালিয়াতির' আশ্রয়? ভুল চিকিৎসা, খুদে শিশুর হাত বাদ! ভয়াবহ অভিযোগ
TMC in News | রাজ্যসভায় শক্তি কমল তৃণমূলের! সাংসদ সংখ্যা ১৩ থেকে নেমে ৯
Madan Mitra | মদনের শিবির বদলে উত্তর ২৪ পরগনায় জল মাপছেন অন্য নেতারা
Rath Yatra 2026 : গড়িয়াহাটে ট্রাম রথযাত্রা, যোগ দিলেন রূপা গঙ্গোপাধ্যায়
Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget