এক্সপ্লোর

পুরো টুর্নামেন্টে দাপট রেখে জয়, চারটি কারণে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে ভারতের এই জয় এত গুরুত্বপূর্ণ

নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে একপেশে ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে চতুর্থবার জুনিয়র বিশ্বকাপ জয়ী হল ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের টুর্নামেন্টে অভিযান শুরু করেছিল পৃথ্বী শ-য়ের দল। আর সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই অভিযান শেষ করল ভারত। পুরো টুর্নামেন্টেই ভারতীয় দল বিশেষজ্ঞদের নজর কেড়েছে। গ্রুপ লিগের ম্যাচগুলিতে যেভাবে খেলেছিল, তা দেখেই বিশেষজ্ঞরা কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে থাকা এই দলকে ফাইনালের আগেই অন্য দলগুলির তুলনায় শক্তিশালী বলে অভিহিত করেছিলেন। আজকের জয়কে ভারতীয় ক্রিকেটের ভিত্তি আরও মজবুত করল বলেই মনে করা হচ্ছে। যে কারণগুলির জন্য এই জয়কে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে করা হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করলে প্রধানত চারটি বিষয় উঠে আসে। সমস্ত বিপক্ষ দলগুলিকে অলআউট করেছে ভারত ফাইনাল সহ যে কটি ম্যাচ টুর্নামেন্টে খেলেছে ভারত সেই ম্যাচগুলিতে প্রতিপক্ষকে অলআউট করেছে। দলের বোলার ও ফিল্ডারদের পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে।প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে ২২৮ রানে অল আউট করে দিয়েছিুল। পাপুয়া নিউ গিনি ৬৪ এবং জিম্বাবোয়ে ১৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। ভারতের সামনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ১৩৪ রানে এবং সেমিফাইনালে পাকিস্তান মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়ায় ইনিংস খতম হয় ২১৬ রানে। প্রত্যেক ম্যাচে বিশাল ব্যবধানে জয় টুর্নামেন্টে সমস্ত ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে ভারত। অর্থাত, ভারতের সামনে কোনও দলই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ভারত হারিয়েছিল ১০০ রানে। পাপুয়া নিউ গিনি ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত ১০ উইকেটে ম্যাচ জেতে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হারে ১৩১ রানে। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যবধান আরও বেশি-২০৩ রান। ফাইনালে ভারত জিতেছে ৮ উইকেটে। ব্যাটসম্যানদের মজবুত টেকনিক ভারতের পৃথ্বী শ, শুভমান গিল ও মনজোত কালরাদের ভবিষ্যতের তারকা বলে মনে করা হচ্ছে। শুভমান পাকিস্তানের বিরুদ্ধে দারুণ টেম্পারমেন্টের পরিচয় দিয়ে সেঞ্চুরি করেছিলেন। পৃথ্বীর শট খেলার দক্ষতায় মুগ্ধ বিশেষজ্ঞরা। ফাইনালে কালরা দেখিয়ে দিলেন, তিনিও কারুর চেয়ে কম নন। ১৪০ কিমির বেশি গতির দুই বোলার নজর কেড়েছেন একটা সময় স্পিন বোলিংকেই ভারতের শক্তি মনে করা হত। কিন্তু এখন ভারতে জোরে বোলারদের দাপট। অনূর্দ্ধ ১৯ দলও এর ব্যতিক্রম নয়। দুই ফাস্ট বোলার কমলেশ নাগরকোটি এবং শিবম মাভি বিপক্ষ দলগুলির ব্যাটসম্যানদের গতিতে নাজেহাল করে ছেড়েছেন। দুই বোলারই ১৪৫ কিমির আশেপাশে গতিতে বোলিং করতে পারেন। গতি ছাড়াও লাইন ও লেংথের বৈচিত্র্যও রয়েছে তাঁদের। টুর্নামেন্টে নাগরকোটির কোনও কোনও বলের গতি ১৪৯ কিমিতে পৌঁছে গিয়েছিল। তাঁর বোলিংয়ে মুগ্ঘ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপও। সবমিলিয়ে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ দেখিয়ে দিল ভারতের ক্রিকেট এগোচ্ছে সঠিক পথেই।

সেরা শিরোনাম

Sourav Ganguly: বাকিংহাম প্যালেসের সামনে প্রিন্স উইলিয়ামের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন সৌরভ, উপস্থিত লারা, রুটরা
বাকিংহাম প্যালেসের সামনে প্রিন্স উইলিয়ামের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন সৌরভ, উপস্থিত লারা, রুটরা
Ranji Trophy: বৈভবদের অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ, একের পর এক দুর্ঘটনায় সঙ্কটে কেরিয়ার
বৈভবদের অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ, একের পর এক দুর্ঘটনায় সঙ্কটে কেরিয়ার
Bengal vs Delhi Day 4 Lunch: সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget