এক্সপ্লোর

CSK vs KKR, 1st Innings: জুটিতে লুটি, বরুণ-সুনীলের স্পিনের ফাঁদে কেকেআরের বিরুদ্ধে মাত্র ১৪৪/৬ তুলল কেকেআর

CSK vs KKR: কেকেআরের হয়ে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী, উভয়েই দু'টি করে উইকেট নেন।

চেন্নাই: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ চিপকে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচে কেকেআর হারলে নীতীশ রানাদের প্লে-অফে পৌঁছনোর আশা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। অপরদিকে, সিএসকে আজকের ম্যাচ জিতে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারে। এই ম্যাচের প্রথম ইনিংসে অন্তত কেকেআরেরই দাপট দেখা গেল। নাইট স্পিনাররা দুরন্ত বোলিং করলেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৪/৬ তুলল সিএসকে। শিবম দুবে (Shivam Dube) অবশ্য ৪৮ রানের ইনিংসে বেশ নজর কাড়লেন। কেকেআরের হয়ে সুনীল নারিন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), উভয়েই দু'টি করে উইকেট নেন। 

কেকেআরের বিরুদ্ধে আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কেকেআর অধিনায়ক নীতীশ রানাও অবশ্য টস জিতলে ব্যাটই করতেন বলে পরে জানান। সিএসকের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ইনিংসের শুরুটা কিন্তু দুর্দান্তভাবে করেন। তবে কেকেআরের হয়ে এই টুর্নামেন্টের সফলতম বোলার বরুণ চক্রবর্তী নাইটদেরকে প্রথম সাফল্য এনে দেন। রুতুরাজকে নিজের প্রথম ওভারেই ১৭ রানে ফেরান বরুণ। অজিঙ্ক রাহানেকেও ১৬ রানে আউট করেন বরুণই।

ভুললে চলবে না কেকেআরের হয়ে খেললেও, চিপকেই কিন্তু বরুণ নিজের বেশিরভাগ ক্রিকেটটা খেলেছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়েই খেলেন। সেই পরিচিত মাঠেই নজর কাড়লেন বরুণ। বরুণের পাশাপাশি ম্যাচে নজর কাড়লেন সুনীল নারিনও। গোটা আইপিএলে নারিনকে একেবারেই নিজের সেরা পারফরম্যান্স করতে পারেননি। তবে আজকের ম্যাচে চোখধাঁধানো পারফর্ম করলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। আম্বাতি রায়াডু (৪) ও মঈন আলিকে (১) একই ওভারে ফেরান তিনি। মাত্র ১১ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বিরাট বিপাকে পড়ে সিএসকে।

রবীন্দ্র জাডেজা ও শিবম দুবে সিএসকের হয়ে লড়াইটা করেন। ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন দুইজনে। তবে রবীন্দ্র জাডেজা একেবারেই ছন্দে ছিলেন না। ২৪ বলে ২০ রানে আউট হন রবীন্দ্র জাডেজা। শিবম দুবে অবশ্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ধোনি ব্যাটে নামলেও কিন্তু বড় শট হাঁকাতেও পারেননি। ধোনি তিন বলে দুই রানে অপরাজিত থাকেন। স্পিনারদের পাশাপাশি শার্দুল ঠাকুরও বেশ নজর কাড়েন। তিনি তিন ওভারে ১৫ রানের বিনিময়ে এক উইকেট নেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget