এক্সপ্লোর

শহিদদের জয় উৎসর্গ, আগামী বছর নতুন খেতাব জয়ই লক্ষ্য বিজেন্দ্রর

নয়াদিল্লি: প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সিস চেকার বিরুদ্ধে অসাধারণ জয়কে কাশ্মীরে শহিদ হওয়া জওয়ানদের উৎসর্গ করলেন বিজেন্দ্র সিংহ। একইসঙ্গে আগামী বছরের লক্ষ্যও ঠিক করে নিয়েছেন এই ভারতীয় বক্সার। তিনি নতুন কোনও খেতাব জিততে চাইছেন। ইংল্যান্ডের লেস্টারে কমনওয়েলথ সুপার মিডলওয়েট খেতাব জয়ের জন্য লড়াইয়ে নামতে পারেন বিজেন্দ্র। চেকাকে হারানোর পর বিজেন্দ্র বলেছেন, ‘এই লড়াইয়ে নামার আগে কাশ্মীরে তিন জওয়ানের শহিদ হওয়ার কথা জানতে পারি। আমার খুব খারাপ লেগেছিল। এ বছর যতজন জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের প্রত্যেককেই এই জয় উৎসর্গ করছি। কারণ, তাঁদের জন্যই আজ দেশ এই জায়গায় পৌঁছেছে। তাঁরা না থাকলে আমরা কিছুই না।’ পেশাদার বক্সিংয়ে এখনও পর্যন্ত অপরাজিত বিজেন্দ্র। টানা অষ্টম লড়াইয়ে জয় পেয়েছেন তিনি। আগামী বছরের পরিকল্পনা নিয়ে বিজেন্দ্র নিজে সরাসরি কিছু বলতে না চাইলেও, তাঁর প্রোমোটার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমর বলেছেন, ‘বিজেন্দ্র ইংল্যান্ডে ফের লড়াইয়ে নামতে পারে। এছাড়া চিন বা দুবাইয়েও লড়াইয়ের সম্ভাবনা আছে। লেস্টারে অনেক ভারতীয় আছেন। সেখানেই পরবর্তী লড়াইয়ে নামতে পারে বিজেন্দ্র। ও ডবলুবিও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাব ধরে রেখেছে। তাই আগামী বছর নতুন খেতাবের লক্ষ্য রয়েছে। কমনওয়েলথ বা ইন্টার-কন্টিনেন্টাল খেতাব জয়ের জন্য লড়াইয়ে নামতে পারে ও।’ শনিবার লড়াইয়ে নামার আগে বিজেন্দ্রর উদ্দেশে হুঙ্কার ছেড়েছিলেন চেকা। তিনি বিজেন্দ্রর অলিম্পিক পদককে কোনও গুরুত্বই দিতে চাননি। এই ভারতীয় বক্সারকে ‘শিশু’ বলেও কটাক্ষ করেছিলেন। রিংয়ে তার মোক্ষম জবাব দিয়েছেন বিজেন্দ্র। তাঁর পাঞ্চের জবাব দিতে না পেরে কানে কামড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন চেকা। ফিরে এসেছিল হোলিফিল্ড-মাইক টাইসনের ঘটনার স্মৃতি। তবে সময়মতো নিজেকে সরিয়ে নেন বিজেন্দ্র। চেকাকে উপযুক্ত জবাব দিতে পেরে তিনি তৃপ্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
FIFA World Cup: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget