এক্সপ্লোর

Vinesh Phogat: প্রধানমন্ত্রীর দফতরে যেতে বাধা, রাস্তাতেই খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরত দিয়ে এলেন বিনেশ

Wrestling Protest: বিনেশ আগেই জানিয়েছিলেন যে, কুস্তি সংস্থায় নির্বাচনের নামে প্রহসন এবং মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগের নিষ্পত্তি না হওয়ার প্রতিবাদে তিনি অর্জুন ও খেল রত্ন ফিরিয়ে দেবেন।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর দফতরে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ মাঝপথে আটকে দেয়। তবু অদম্য বিনেশ ফোগত (Vinesh Phogat)। দেশের চ্যাম্পিয়ন কুস্তিগীর নিজের খেলরত্ন (Khel Ratna) পদক ও অর্জুন পুরস্কার (Arjuna Award) রাজধানী নয়াদিল্লির কর্তব্য পথে রেখে দিয়ে এলেন।

বিনেশ আগেই জানিয়েছিলেন যে, কুস্তি সংস্থায় নির্বাচনের নামে প্রহসন এবং মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগের নিষ্পত্তি না হওয়ার প্রতিবাদে তিনি অর্জুন ও খেল রত্ন ফিরিয়ে দেবেন। এর আগে বজরঙ্গ পুনিয়া তাঁর পদ্মশ্রী পদক প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাথে রেখে দিয়ে এসেছিলেন। এবার সেই পদাঙ্ক অনুসরণ করলেন বিনেশ। ২০১৬ রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী পালোয়ান সাক্ষী মালিক অবসর ঘোষণা করে দিয়েছেন।

শনিবার প্রধানমন্ত্রীর দফতরে যান বিনেশ। কিন্তু সংসদের বাইরের রাস্তায় (কর্তব্য পথ) তাঁকে আটকায় পুলিশ। তার পরে সেখানেই রাস্তায় নিজের দুই পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো খেলরত্ন ও অর্জুন লাল শালু বিছিয়ে রেখে দিয়ে আসেন তিনি। কুস্তিগীরদের প্রতিবাদ যেন আরও জোরাল হয়ে উঠল।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বিনেশ। তিনি জানিয়েছিলেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে এত দিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিংহ কুস্তি সংস্থার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি। সেটাই করলেন বিনেশ।           

আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ

যদিও চূড়ান্ত বিক্ষোভের মুখে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। নবনির্বাচিত কুস্তি সংস্থাকে বরকাস্ত করা হয়েছে। গড়া হয়েছে অ্যাজ হক কমিটি। নতুন করে নির্বাচনের তোড়জোড়ও চলছে। অন্যদিকে সংঘ ঘনিষ্ঠ এবং ব্রিজভূষণ শিবিরের সঞ্জয় সিংহ জানিয়েছেন, তাঁরা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারেন।

আরও পড়ুন: ফুটবল ছেড়ে চাষ শুরু করেছিলেন বাবা, অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যে দৌড় মেসি-ভক্ত ষোড়শীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Messi World Cup Final: অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget