এক্সপ্লোর

IND vs PAK: 'প্রবল চাপের মুখে যে কেউ ভুল করতে পারে', অর্শদীপের পাশে দাঁড়িয়ে কী বললেন কোহলি?

Asia Cup 2022: ১৮ তম ওভারের তৃতীয় বলে স্যুইপ মারতে গিয়ে বল আসিফ আলির ব্যাটের কাণায় লেগে অর্শদীপের দিকে যায়। তিনি একটু বেশি সহজে ক্যাচটা ধরতে গিয়ে তা ফস্কান।

দুবাই: একটা ক্যাচ মিস, আর তাতেই এই মুহূর্তে গোটা দেশের কাছে ভিলেন হয়ে গিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে গতকাল খেলতে নেমে আঠারোতম ওভারে আসিফ আলির ক্যাচ মিস করেন অর্শদীপ। কোথাও যেন সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তিনি যখন ক্যাচ মিস করেছিলেন তখন আসিফ শূন্য রানের ছিলেন। ইনিংসের শেষ ওভারে আসিফের উইকেট নিজেই তুলে নিয়েছিলেন অর্শদীপ। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৫ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। 

অর্শদীপের সমর্থনে কী বললেন বিরাট?

 ভারত ম্যাচ হারতে সোশাল মিডিয়ায় ক্রমেই অর্শদীপকে আক্রমণ করা হয়। তাঁকে নিয়ে নানারকম কুরুচিপূর্ণ মিমও বানানো হয়। যা কখনওই কাম্য নয়। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে এবার তরুণ অর্শদীপের পাশেই দাঁড়ালেন বিরাট কোহলি। তিনি বলেন, ''এমন চাপের মুহূর্তে যে কেউ ভুল করতে পারে। এটা একটা বড় ম্যাচ। আর পরিস্থিতি ভীষণ কঠিন ছিল। সিনিয়র প্লেয়াররা তোমার কাছে আসবে, তোমার পাশে থাকবে, তোমাকে তাঁদের থেকে শিখতে হবে। পরবর্তীতে যখন ফের সুযোগ আসবে, তখন যাতে এই গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তুমি ধরতে পার।' 

ঠিক কী হয়েছিল?

১৮ তম ওভারের তৃতীয় বলে স্যুইপ মারতে গিয়ে বল আসিফ আলির ব্যাটের কাণায় লেগে অর্শদীপের দিকে যায়। তিনি একটু বেশি সহজে ক্যাচটা ধরতে গিয়ে তা ফস্কান। আসিফ বরাবরই বড় শট খেলার জন্য পরিচিত। জীবনদান পেয়ে এই ম্যাচেও তিনি ঠিক তাই করে দেখালেন। আসিফ ম্যাচ শেষ করতে না পারলেও তাঁর আট বলে ১৬ রানের ক্যামিও পাকিস্তানের জয় সুনিশ্চিত করে দেয়। এই পরাজয়ের ফলে ফাইনালে পৌঁছতে গেলে ভারতকে সুপার ফোরের পরবর্তী দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতেই হবে।

উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছিল ভারত। এবার সুপার ফোরে পাল্টা পাকিস্তানও ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল। বিরাট কোহলির ৪৪ বলে ৬০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে বোর্ডে সাত উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে নেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজমের উইকেট দ্রুত হারালেও রিজওয়ান (৭১) ও নাওয়াজের (৪২) ব্যাটে ভর করে মূলত জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget