এক্সপ্লোর

Virat Kohli: এশিয়া কাপে জাতীয় দলে ফিরছেন, প্রস্তুতি শুরু করে দিলেন কোহলি

Asia Cup 2022: ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি একটি ভিডিও দিয়েছেন। তাতে কোহলিকে দেখা যাচ্ছে ইন্ডোরে দুই উইকেটের মাঝে দৌড়তে। রানিং বিট্যুইন দ্য উইকেটসকে আরও উন্নত করার প্রয়াস করছেন।

মুম্বই: তাঁর খারাপ ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। অতিরিক্ত ক্রিকেটের ধকল থেকে মুক্তি দিতে তাঁকে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে জাতীয় দলে রাখেননি নির্বাচকেরা। বিশ্রাম দিয়েছিলেন। তবে এশিয়া কাপের দলে রয়েছেন তিনি। এশিয়া কাপে ছন্দে ফিরতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)। শুরু করে দিলেন প্রস্তুতিও।

বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি একটি ভিডিও দিয়েছেন। তাতে কোহলিকে দেখা যাচ্ছে ইন্ডোরে দুই উইকেটের মাঝে দৌড়তে। রানিং বিট্যুইন দ্য উইকেটসকে আরও উন্নত করার প্রয়াস করছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ফিরে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (K L Rahul)। রােহিত শর্মার নেতৃত্ব আসন্ন টুর্নামেন্টে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আর সেই দলেই রোহিতের (Rohit Sharma) ডেপুটি হিসেবে রয়েছেন রাহুল। কিন্তু ২ জনই এই মুহূর্তে চূড়ান্ত অফফর্মে। আর এই বিষয়টিই ভারতীয় দলকে এশিয়া কাপে চিন্তায় ফেলবে বলে মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনে। 

কী বলছেন জয়বর্ধনে?

প্রাক্তন লঙ্কা অধিনায়ক বলেন, ''কে এল রাহুল আইপিএলের পর থেকে আর ক্রিকেট খেলেনি। এছাড়াও চোটের মধ্যে ছিল ও। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নেবে ফের, ততই ভাল। আমার মনে হয় কয়েকটা ম্যাচ খেললেই রাহুল আত্মবিশ্বাস ফিরে পাবে।''

উল্লেখ্য, গত আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন রাহুল। লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে গোটা মরসুমে মোট ৬১৬ রান করেছেন তিনি। রাজস্থান রয়্যালসের জস বাটলারের পর দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু এরপর থেকেই চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর জার্মানিতে চিকিৎসা করিয়ে এসে দলে যোগ দিয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হয়ে ফের একবার ছিটকে যান। সেক্ষেত্রে আসন্ন এশিয়া কাপেই আইপিএলের পর ফের মাঠে নামতে চলেছেন কর্ণাটকের ব্যাটার।

শুধু রাহুলই নয়, বিরাট কোহলির অফফর্ম নিয়েও মুখ খুলেছেন মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ''এই মুহূর্তে বিরাট যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা দুর্ভাগ্যজনক, কিন্তু সে একজন বিশ্বমানের প্লেয়ার। আমি বিশ্বাস করি বিরাট আবার নিজের সেরা ফর্মে ফিরবে খুব তাড়াতাড়ি। এর আগেও ও অফফর্ম থেকে ফিরে এসেছে। ব্যাটে রান করে সবাইকে জবাব দিয়েছে। কারণ আমরা সবাই জানি যে বিশ্বমানের প্লেয়ার তার কাছে ফর্ম সবসময়ই অস্থায়ী। যে কোনও সময় যে ফর্মে ফিরতে পারে।''

আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। মোট ৬টি দেশ আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। ভারত তাদের প্রথম ম্যাচে খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সবকিছু ঠিকঠাক থাকলে পাক দলের বিরুদ্ধেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবেন বিরাট কোহলি।

আরও পড়ুন: পদকজয় বদলে দিয়েছে জীবন! সেনাবাহিনীতে পদোন্নতির পথে অচিন্ত্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'আমি একমত নই...', বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য ম্যাথু হেডেনের
'আমি একমত নই...', বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য ম্যাথু হেডেনের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget